somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসি আসবে কিনা জানি না, তবে গল্পটা সত্যি

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুরুতে নিজের পরিচয়টা দিয়ে নি। আমি একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান। মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের মজার গল্প শুনাই। পাশাপাশি অফিসে সবাইকে হাসাই বলে আমার কলিগরা আমাকে অনেক পছন্দ করে। তবে কেন জানি আমার বস আমাকে একদম সহ্য করতে পারেন না। এই যেমন ধরেন কাল আমার সাথে তিনি অযথাই চেচামেচি করেছেন। ঘটনাটা বলার আগে আমার বসের একটু ইন্ট্রো দিয়ে নেই। তিনি লম্বা স্বাস্থ্যবান সুদর্শন একজন লোক। তবে তার নাকের পাসে বিশাল বড় একটা তিল আছে, গ্রামের ভাষায় যাকে বলে মাশ। সেই মাশের উপর আবার ৩-৪ তা লম্বা লম্বা চুলও আছে।

কাল সকালে তিনি আমাকে তার রুমে যেতে বললেন। আমি তার সামনে বসলাম। বস বললঃ “শোন, তুমি যে রিপোর্টটা লিখেছ সেটা নিয়ে আমি এখন মিটিং এ যাব। তোমার কাজ হল সবগুলো পয়েন্টের বিপরিতে যে যে সাপোর্টিংস গুলো আছে সেগুলো আমাকে আধা ঘন্টার মধ্যে গুছিয়ে দিবে। ক্লিয়ার?”
আমি বললামঃ “ভাইয়া আরেকবার বলবেন প্লিজ? আমি খেয়াল করি নাই আপনার কথা, আমি আপনার মাশের দিকে তাকিয়ে ছিলাম, ঐখানে মনযোগ চলে গেছিল।”

একটু অবাক হয়ে তিনি আমার দিয়ে চেয়েছিলেন। কিচ্ছুটি না বলে তিনি আবার বললেনঃ যে রিপোর্টটা লিখেছ সেটা নিয়ে আমি এখন মিটিং এ যাব। সবগুলো পয়েন্টের সাপোর্টিংস গুলো আধা ঘন্টার মধ্যে গুছিয়ে দাও। এবার বুচ্ছো?”
আমি বললামঃ “ভাইয়া আরেকবার বলেন প্লিজ, আবার ঐখানে মনোযোগ চলে গেছিল।”
স্যার বললেনঃ “আর বলতে পারব না। আমার কাজ না হলে তোমার খবর আছে। ”

আমি আধা ঘন্টার মধ্যে সব গুছিয়ে ফেললাম। বস যথারিতি মিটিং এ গেলেন। মিটিং শেষে আমার সাথে আবার বসলেন সন্ধ্যা ৬ টায়। এবার তিনি আমাকে বলবেন রিপোর্টে কি কি চেঞ্জ আনতে হবে। তিনি খুব মনযোগ দিয়ে রিপোর্টটার দিকে তাকিয়ে আছেন, আর মনে মনে পড়ছেন। পড়তে পড়তে এক পর্যায়ে গুন গুন করে গান গাওয়া শুরু করলেন। “...আকাশের হাতে আছে এক হ্রাষ নীল...”

আমিও তার সাথে গাওয়া শুরু করলাম, “...বাতাসেতে আছে ফুলের গন্ধ...”। বস গান বন্ধ করে ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকালেন। এমন বেয়াদবি মনে হয় তিনি তার জীবনে দেখেন নাই। লোল। তার দৃষ্টি দেখে আমি ভয় পেয়ে গেছি। এই রে, এমনিতেই লোকটার মাশ নিয়ে আমি তাকে পচাই, কিন্তু গান গাওয়াটা একটু বেশিই হয়ে গেছে। এমনিতে ভয় পেলে আমি আমতা আমতা করি কিন্তু সেদিন আমি ভয়ের চোটে হো হো করে হেসে দিয়েছিলাম। আমার হাসি দেখে বস আরো রেগে উঠলেন, তিনি বললেনঃ “হাসছো কেন? তোমাকে আমি হাসতে বলেছি?” লে বাবা! হাসার জন্যও পারমিশন লাগবে? আমি বললামঃ “ বুঝি নাই ভাইয়া, আরেকবার বলবেন প্লিজ? আমার মনযোগ আপনার মাশের দিকে চলে গেছিল।”
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×