রক্ত সাগর পাড়ি দেওয়া নাবিক!!
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সেই নাবিক-
পাড়ি দিয়েছে রক্তের সাগর।
আমি সেই সৈনিক-
টর্পেডো মাইন নয়,
থ্রি নট থ্রি রাইফেলের-
ধারালো বুলেটে কেড়ে নিয়েছি,
নরপশুর জিবন।
নাটোরের বনলতা ডেকেছে-
আমায় হাতছানি দিয়ে।
শান্ত করার প্রয়াসে-
তাকেও অনায়াসে
দিয়েছি ফিরায়ে।
আমিই রুমি,
আমিই আসাদ,
আমিই ফারুক.....।
আমার বুকের গভীরে
সযত্নে লালন করেছি
লক্ষ শহীদের মুখ।
আমি সেই সদ্য কিশোর,
এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানো
গ্রাম্য বালিকার দোষর।
৭১-এর মার্চে দেখেছি-
আমি এক অন্য রকম ভোর।
আমিই সেই নাবিক-
পেরিয়ে এসেছি এক রক্ত সাগর।
অ।ট। -এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা ,
আমরা তোমাদের ভুলবোনা।
এই গানটার অনুপ্রেরণা থেকেই লেখার চেস্টা করলাম।
পুরোনো একটি প্রচেষ্টা উন্মুক্ত করে আবারো সাহসী হোতে চাই।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন