somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু তোর জানাজা-তো পড়লাম-কিন্তু আমারটা কে পড়বে?

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবিনি দীর্ঘ বিরতির পর এমন একটা পোস্ট নিয়ে ফিরতে হবে।
======================================
মৃত্যুর সময় যেনো-পরিপুর্ণ মুসলমান হিসেবে "লাইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ..এই কলেমা পড়ে যেতে পারি"।

সাড়ে তিন হাত মাটির স্থায়ী ঠিকানায় যাওয়ার কি এতই তাড়া ছিলো তোর!
কাউকে কিছু না বুঝতে দিয়েই চলে গেলি বন্ধু।
কথাতো এমন ছিলোনা,যেতে হবে জানা ছিলো।
কিন্তু উত্তরাধীকার না রেখে যাওয়াটা কেমন যেনো অসম্পুর্ণ রয়ে গেলো।
আর কিছুটা পথ চললে কি এমন ক্ষতি হোতো তোর?
জিবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপুর্ণ সময়গুলো কাটিয়েছি তোর সাথে-
অথচ শেষ বিদায়টা জানাতে দিলিনা।এত অভিমান ছিলো তোর ,জানা ছিলোনা।

আমার বন্ধু/আমার মিতা খুব অসময়ে চলে গেলো না ফেরার দেশে।মনে হোলো যেনো মৃত্যুটাকেও সময় বেধে দিয়ে চলে গেলো।কোন অসুখ বিশুখ নয় কাজ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লো।হার্ট এ্যাটাকে সব কিছু শেষ।

তোকে বিদায় জানাতে এসে দেখি অসংখ্য মানুষ।এত মানুষের মধ্যেও নিজেকে খুব অসহায় আর একা মনে হোচ্ছিলো।কে এগিয়ে আসবে তোর মত করে আমার হাতটা ধরার জন্য।কে বুকে টেনে নিয়ে বলবে বন্ধু এত দেড়ি করে এসিছিস কেনো?কে আমার সাথে গল্পে মাতোয়ারা হবে-কাকে আমি মৃদু ধাক্কা ,কখনও বা চড় দেবো?কার কাধে হাতটা রেখে দাড়াবো আমি।তুই ছাড়া কে শুনবে আমার প্রয়োজনিয় ও অপ্রয়োজনিয় কথাগুলো!!
তুই কেনো এখনও জেগে উঠে বলছিসনা চল বন্ধু আমরা চা খেয়ে আসি।নিদেন পক্ষে একটু বাইরে থেকে ঘুরে আসি।এখানে আমার দম বন্ধ হোয়ে আসছে বন্ধু।

মাফ করবেন আর লিখতে পারছিনে।গত ২০ শে আগস্ট আমি আমার বাল্যকালের বন্ধুকে হারালাম।আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ। আমার নামেই নাম
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×