ধন্যবাদ,মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমরা কিছুটা নিঃস্বাস ফেলতে পারছি সাকা/মুজাহিদ বিহিন বাংলার মাটিতে।আমরা অর্ধমৃত হয়ে জিবন অতিবাহিত করছিলাম স্বাধিন সার্ভবৌম বাংলার মাটিতে।শহিদের রক্ত দিয়ে কেনা পতাকা যখন ঐ রাজাকারদের বাড়ি ও গাড়িতে চরেছিলো আমাদের বুকের ভেতরে যে রক্তের ক্ষরন চলছিলো ।তার কিছুটা হোলেও প্রশমিত হলো আজকে দুই নরপশুর ফাসির মাধ্যমে।আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া ২১ শে আগষ্ট আল্লাহ স্বয়ং আপনাকে রক্ষা করেছিলো বাংলার মানুষের মুখের হাসি ফিরিয়ে আনার জন্য।
এই বিচারের জন্য ৪৪ বছরের কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি তা আর মনে নেই।একেক সময় মনে হোতো যুদ্ধে কি আমরা জয়ি হয়েছিলাম নাকি মইত্যা /গো.আজম/দৈল্লা/কসাই কাদের /সাকা/ফকারা জয়ি!আমরা জয়ি হয়েও ছিলাম পরাজিতদের কাতারে।আজ কিছুটা হোলেও দ্বায় মুক্ত হলো সমগ্র দেশ।আপনাকে সশ্রদ্ধ চিত্তে সালাম জানাই এই বিচারে আপনার ভুমিকার জন্য।যে বিচারের আশা করতেও ভুলে গিয়েছিলাম আমরা।তবে অন্তরের গহিণে এক চিলতে আশা নিয়ে প্রতিদিনের সূর্য দেখতাম।আজকের সুর্যটা আবার পুর্ব দিগন্তে ৭১-এর
মতই নতুন মনে হোচ্ছে।
আগামি দিনের সুর্যটা যেনো উজ্জল থেকে উজ্জলতর হয়।আশা করি আমাদের আর কেউ পেছনে নিয়ে যেতে পারবেনা।আপনার দৃপ্ত হাতে লাল সবুজের পতাকাটা নিরাপদ থাকবে। আর দিশা হারাবোনা আমরা।এবার শুধুই সামনে এগিয়ে চলার পালা।
জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




