জাতির মেরুদন্ড নির্মাণে যারা মূল দায়িত্ব পালন করছেন তাদের কেনো তাদের অধিকার চাইতে হবে।শিক্ষকরা যথেষ্ট সহনশিলতার পরিচয় দিয়েছে।তারা সরকারের সাথে আলোচনা করার জন্য চেষ্টা করেছে।সব কিছুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একান্ত হয়ে পড়েছে।আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের ব্যাপারে দৃষ্টি দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে আদেশ দিবেন কতৃপক্ষকে।এত সুন্দর বেতন কাঠামো ঘোষণা করে তার কৃতিত্বের মর্যাদা পাবেনা যদি শিক্ষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত থেকে যায়।
শিক্ষকদের এই আন্দোলনে সকল ছাত্রদের নিতীগত সমর্থন জানাতে অনুরোধ করছি।কারন ছাত্ররাই সরাসরি লাভবান হয়ে থাকে শিক্ষকদের মাধ্যমে।বার বার অনুরোধ করার পরও শিক্ষদের সমস্যা সমাধান না করা খুব দুঃখজনক।দাবী আদায়ে শিক্ষকদের কর্মবিরতি সমর্থন না করলেও এখন আর কোন বিকল্প নেই বিধায় তাতেও সমর্থন জানাচ্ছি।মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কেনো দাবী আদায় করতে হবে শিক্ষকদের? শিক্ষকরা সচিব তৈরি করে তাদের মর্যাদা কেনো হবে সেই সচিবের নিচে !
মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিস্ট বিভাগকে অনুরোধ করছি শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবী মেনে নিন।আন্দোলন নয় তাদের জাতি বিনির্মানে ভুমিকা রাখার জন্য সহায়তা করুন।শিক্ষকদের সন্মান না জানালে অবক্ষয় শুরু হবে সমাজের সকল স্তরে।যা কোনভাবেই কাম্য নয় আমাদের।গত ৮ মাস ধরে চলা আন্দোলনে কোন কিছুই হলোনা।তারমানে কি শান্তিপ্রিয় আন্দোলনের কোন মূল্য নেই।এটা কোনভাবেই ঠিক নয়।আর এক মূহুর্ত বিলম্ব না করে এখনি সমাধান করা হোক শিক্ষকদের সকল সমস্যার।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



