somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাফা
আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

সিঙ্গাপুর থেকে ফেরত- অশনি সংকেত বাংলাদেশের জন্য।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ মনে হয় এখনও সঠিক উপলব্দি করতে পারছেনা /বাংলাদেশের বিরুদ্ধে পৃথিবীর অনেক দেশ সংঙ্গবদ্ধভাবে চক্রান্ত করে কোনঠাসা করে ফেলতে চাচ্ছে।সরকার যথযথ ব্যাবস্থা গ্রহণ না করলে অচিরেই পৃথিবীর কোন দেশেই লিগ্যালভাবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি হুমকির মুখে পরবে।মধ্যপ্রাচ্যে যদিও আমাদের অধিকাংশ জনশক্তি কাজ করছে ।কিন্তু ইউরোপ/আমেরিকা ও এশিয়ার কিছু সংখ্যক দেশে অল্প জনশক্তি হলেও সেখান থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আসছে।কারন এইসব দেশে মোটামুটি ভালো পর্যায়ের পদেই কাজ করে থাকে আমাদের দেশের মানুষ।যাকে বলে কোয়ালিটি লেবার।মালেশিয়াতে অনেকদিন যাবত তেমন একটা জনশক্তি রপ্তানি করা যাচ্ছেনা /জাপনেও বন্ধ হয়ে গেছেই বলা চলে।

সিঙ্গাপুর থেকে যে ২৬ জনের দল ফেরত পাঠানো হয়েছে লক্ষ করলে দেখা যাবে কিছু কালপিটের সাথে নির্দোষ মানুষও ফেরত আসতে বাধ্য হয়েছে।কারন আর কিছুই নয় হয়তো তারা একই বাসায় বসবাস বা একই প্রতিষ্ঠানে কর্মরত।আন্তর্জাতিক কর্মকান্ডে এভাবেই ধিরে ধিরে কোনঠাসা করে ফেলা হয় ।এর পরিপ্রেক্ষিতে এক সময় নিষেধাজ্ঞা জারি করে সঙ্গবদ্ধভাবে কিছু দেশ বা একক কোন দেশ।এবং এর ব্যাপক প্রভাব পড়ে এমনকি বন্ধু রাষ্ট্রগুলোতেও যদি যথা সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয়।

এরকম অদ্ভুত পরিস্থিতিতে কিন্তু পরেছিলো সেই নাইন এলেভেনের পরে।বাংলাদেশ শুধু মুসলিম সংখ্যাগড়িষ্ঠতার কারনেই সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় লিপিবদ্ধ হয়েছিলো।অথচ সৌদি নাগরিক হামলার সাথে সরাসরি জড়িত থাকার পরেও সুধু আমেরিকা তার নিজের স্বার্থেই সৌদি'কে অন্তর্ভুক্ত করে নাই।কাজেই বোঝা যায় অনেক কিছুই করে তারা তাদের ইচ্ছমাফিক।যদি বিন্দুমাত্র কোন ফাক ফোকর পায় ।
বাংলাদেশের উচিত এখন তুচ্ছ বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা ।তা না হোলে প্রচন্ড ঝুকির মধ্যে পড়ে যাবে বাংলাদেশের অর্থনিতি।কারন যুগটা এখন অর্থনিতির ।প্রতিযোগিতাটা এখন সেটাকে ঘিরেই।আর সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের সচেতন হতে হবে।শিক্ষিত করে তুলতে হবে মানব সম্পদ'কে ।যদি কোন কারনে ব্যার্থ বা ব্যাত্যয় ঘটে তাহলে তা সামাল দেওয়ার মত শক্তি এখনও আমরা অর্জন করে উঠতে পারিনি। এটা আমাদের ভুলে গেলে চলবেনা।

আমার ক্ষুদ্র মস্তিষ্ক বলছে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা শুধু দেশের বাইরে থেকে নয় ভেতর থেকেও বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।এবং কেনো ও কারা করছে সেটাও আমরা জানি ।বাংলাদেশকে এইসব বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।এবং এতে সমগ্র জনগোষ্ঠিকে একতাবদ্ধ না করতে পারলে সমুহ বিপদের সম্ভাবনা আছে নিশ্চিত।দেশের স্বার্থেও কিছু মানুষ কখনই এক হয়নি ভবিষ্যতেও হবেনা এটা বিবেচনায় রেখে শক্ত হাতে হাল ধরতে হবে বর্তমান নেতৃত্ব'কে।

danger signal for bangladesh.
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×