
খালেদা জিয়া কি নির্বাচনে জয়লাভ করেছে নাকি বাংলাদেশের আদালত তার বিচার করে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে?
ডিভিশন দেওয়ার অর্থ কি ফাইভস্টার ফ্যাসেলিটি দিতে হবে তাকে !অনবরত চর্বিত চর্বনের মত একই কথা বলে যাচ্ছে তার দলের সবাই।যেখানে তথাকথিত জাতিয়তাবাদি দলের সবার লজ্জিত হওয়া উচিত।সেখানে নির্লজ্জের মত এটা চাই সেটা চাই ।বলেই চলেছে।
শুধু বাংলাদেশেই নয় এই দলটির সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশের আদালতে নানা রকম অভিযোগে অভিযুক্ত হইতেছে।এমনকি কানাডা ও আমেরিকার আদালত বি,এন,পিকে জঙ্গী দল হিসেবেও আখ্যা দিয়েছে।এবারতো ইংল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করার জন্য অভিযুক্ত হোতে চলেছে।বঙ্গবন্ধুর বাংলাদেশে থেকে তার ছবিকে পদদলিত করার মত দৃষ্টতা দেখিয়েছে বিদেশের মাটিতে।এগুলো করার মাধ্যমে জাতি হিসেবে আমাদেরকে কোথায় নামিয়ে আনতে চাচ্ছে এই কুলাঙ্গাররা।
খালেদা জিয়ার হয়েছে বিনাশ্রম কারাদন্ড।অথচ তারজন্য নাকি ব্যাক্তিগত কাজের লোক দিতে হবে।অর্থাৎ তার জন্য একজন নির্দোষ মানুষকে জেল দিতে হবে কোন অন্যায় না করেও।বিচিত্র তাদের চাহিদা।
১/এক কোটি টাকার দুর্ণীতি আর একশ কোটি টাকার দুর্ণীতির মধ্যে পার্থক্য কোথায়?
২/এই মামলা নিয়ে প্রধান বিচারপতির এজলাসে গিয়েছিলো বি,এন,পি ।তাদের প্রিয় সিনহা সাহেবের আদালতে তিনিও বাতিল করতে পারেননি মামলার মেরিট দেখে।
৩/বি,এন,পি তাদের গঠণতন্ত্র পরিবর্তন করে ফেলেছে দূর্ণীতীবাজরা যেনো দলের নেতৃত্বে থাকতে পারে।অর্থাৎ দুর্ণীতি এখন হালাল তাদের কাছে।এটাকে কি এখন দুর্ণীতিবাজ পার্টি বলা যেতেই পারে।
৪/যা নিয়ে এই মামলা ,কোথায় সেই এতিমখানা ! ২৫ বছরেও তার অবকাঠামো নেই।কোন এতিমকেও দেওয়া হয় নাই ১০টি টাকা।
৫/নজিরবিহিন ৮জন ল-ইয়ার লড়াই করছেন খালেদা জিয়ার পক্ষে।অথচ দুদকের ছিলো শুধুমাত্র একজন ।তাদের যত রকম তথ্য উপাত্ত ছিলো সব দাখিল করেও প্রমাণ করতে পারেন নাই এখানে দুর্ণীতি হয় নাই।হেরে যাওয়ার পর চর্বিত চর্বনের মত একই জপ জপে চলেছেন।এটা রাজনৈতিক মামলা বলে।চক্রান্ত আর রাজণীতি যদি হয়ে থাকে তাহোলে তা করে গেছেন ১/১১র সরকার।এর চাইতে হাস্যকর কথা কি আর কিছু হোতে পারে?
৫/বয়স আর অবস্থান বিবেচনা করে রায় দেওয়া হলো অথচ তাকে সঠিক ডিভিশন দেওয়া হয় নাই এটা কি বিশ্বাসযোগ্য কথা।তবুও যাচাই করে দেখা দরকার বলে মনে করছি।
৬/একটা দলের সর্বচ্চস্তরের দুইজন নেতাই দুর্ণীতিবাজ-এটা একটি বিরল ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে।
অভিযোগের অন্ত নেই আগাগোড়া দুর্ণীতিতে নিমজ্জিত বি,এন,পি তথা বানানা রিপাবলিক নামক দলটির।নির্লজ্জতার সীমা লঙ্গন করে সহানুভুতি চাইছে ।হে ধরণী তুমি দ্বিধাবিভক্ত হও আমি আমার নিজেকে সমাহিত করে লজ্জা নিবারন করি।আমার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী একজন এতিমের টাকা আত্মসাৎকারি ,ছি....ছি....ছি...

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



