পরাজয়ের গ্লানিমাখা ঠোঁটেও
মা রত্নগর্ভা নন
বাবাও নিরীহ মানুষ
আর আমি—
ব্যবসায়ী মস্তিষ্ক নেই
জাহির করার কিচ্ছু নেই
অলস-ঘরকুনো।
যুগের সঙ্গে তাল মিলাতে আসিনি আমি
ভালোবাসার দাম দিতে পারিনি
মান রাখিনি কারো;
আমাকে নিয়ে স্বপ্ন দেখা—
পারো বটে তোমরাও!
চাল নেই
চুলো নেই
ভূমিকা নেই কথায়ও;
ভালোবাসো তাও—
চুমো খেতে আসো,
পরাজয়ের গ্লানিমাখা ঠোঁটেও! বাকিটুকু পড়ুন






