মানুষ তো প্রেমে পরে একবার,
আমিতো পরছি বার বার!
তাও কোন রমনীর নয়,
সে তো কোন সাধারন কন্যাও নয়!
সে তো স্বপ্নে দেখা কোন এক স্বপ্নকন্যা
আমার আকাশের সন্ধ্যা
যার প্রতিটা হাসিতে ঝড়ে পড়ে,
মুক্তোর দানা!
চোখ দুটো তার কাজলে ঘেরা!
যার ভেতর লুকিয়ে আছে
অফুরন্ত কোন এক অজানা মায়া!
রোজ এভাবেই তোমার প্রেমে,
পড়তে আমি রাজি!
তাও একদুইবার নয়,
বার বার!
লক্ষ কোটি সহস্র বার।
কি??
দিবে তো পড়তে তোমার প্রেমে?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



