স্বপ্নবাজী
স্বপ্ন মানে বেঁচে থাকা
স্বপ্ন মানেই প্রাণ,
স্বপ্ন মানে পূব আকাশে
জীবনের জয়গান।
স্বপ্ন নিয়ে এগিয়ে চল
পেছন ফিরে চাসনে,
স্বপ্নই তোকে পথ দেখাবে
এটা ভুলে যাসনে।
স্বপ্নবাজীর বাজীকর তুই
জিততে হবে তোকে,
ভুল করেও ভর না করুক
নিদ্রা দুটি চোঁখে।
স্বপ্নহারা হোসনে কভূ
জীবন চলার পথে,
স্বপ্নহীনাও স্বপ্ন দেখুক
তোরই বিজয় রথে।
- মোঃ মেহেদী হাসান বাকিটুকু পড়ুন













