somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

রাখছি বলেও হয় না রাখা

লিখেছেন নীলপরি, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫



' রাখছি ' - কথার শেষে বলেই থাকি
আসলে ফোনটা কি সত্যি রাখি ?

ভালোমন্দ রয়েই যায় যেখানে যত
এসবের সঙ্গে তুমিই থাকো ওতোপ্রতো ।

ব্যস্ততাতে তুমি যখন প্রবলরকম প্রবলতর
তোমার মনের স্পর্শসীমা আমার নিকটতর ।

তোমার অবহেলা জমলে নীলবেদনার মতন
বিষাদকে সহ্য করতে করি যতন ।

বাদবাকি... বাকিটুকু পড়ুন

৪৬ টি মন্তব্য      ৩০৭ বার পঠিত     ১২ like!

বাংলার গাছে সবুজ ছায়ায়

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১

বাংলার গাছে সবুজ ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি

আকাশ জুড়ে আলোর খেলা
চির সুন্দর মোদের বসুন্ধরা,
বাংলার গাছে সবুজ ছায়ায়
সুন্দর ফুল আর ফলে ভরা।

বাংলার গাছে পাখিরা নাচে
দিঘিতে সুন্দর কমল ফোটে।
বাংলার গান গেয়ে চাষীভাই
লাঙল চালায় গোঠে গোঠে।

গোঠের রাখাল বাজায় বাঁশি
কান পেতে শুনি মধুর সুর,
পান্থ গাহে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

প্রিয় ২৫টি সিনে মুহূর্ত

লিখেছেন হাসান মাহবুব, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭


এই লিস্টটি হয়তো বা খুব সমালোচক প্রশংসিত হবে না, অনেকেরই মনঃপুত হবে না। তা হতেই পারে। আমি শুধু সেই দৃশ্যগুলোই রেখেছি, যেগুলো বারবার দেখতে আমার ভালো লাগে। কথা কম দেখা বেশি। চলেন সোজা লিস্টে চলে যাই,

১। Baptism Scene (The godfather)
সর্বকালের সেরা মুভি হিসেবে অনেক জায়গাতেই পুজো-কপোলা জুটির... বাকিটুকু পড়ুন

৯৬ টি মন্তব্য      ২১৯৫ বার পঠিত     ২৫ like!

অণুকাব্য

লিখেছেন আয়েশা আহমদ, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭

শক্তির মোহে অন্ধ ছোটে
স্বার্থের ধ্বজা ধরে,
চরম ঘৃণায় সময় তারে
আস্তাকুঁড়ে ভরে । বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

ভালোলাগে....... (কথাগল্প)

লিখেছেন সজল জাহিদ, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬

ভালোলাগে,
বাথরুমের আয়নায়, বর্নিল টিপ!

ভালোলাগে,
ব্রাসের সাথে ঝুলে থাকা, বাসি বেলির ঘ্রান!

ভালোলাগে,
রেজারের গ্লাসে, রঙিন ঝুমকার দোলা...

ভালোলাগে,
সাবানের সাথে, চুড়ির আলিঙ্গন....!

ভালোলাগে,
ভেজা তোয়ালেতে, অন্য কারো গন্ধ...!

ভালোলাগে,
জামার বোতামে জড়ানো লম্বা চুল...!

ভালোলাগে,
কপট অভিমান, হ্মনে হ্মনে ফোন,

ভালোলাগে,
দেরি হলে অস্থিরতা, উদিগ্নতা, মিছ সন্দেহ, অজানা আশঙ্কা, হারানোর ভয়...

ভালোলাগে,
ঝগড়া, অপেহ্মা, তাকিয়ে থাকা জানালায়..... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

- বরফগলা পণ

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

লিংকন করে পণ বিয়েশাদী করবনা
ঝড়তুফান যা'ই আসুক একচুল সরবনা।

মা বলে খোকাবাবু দেখ দেখ ছবিটা
দেখে তোর মনে হবে লিখি যেন কবিতা।

ছোট ভাই, বোন মিলে কতশত আবদার
পুতুলের মতো চাই চোখ-কান ভাবিটার।

দেখেও দেখেনা আড়চোখে তাকিয়ে
লিংকন চলে যায় জোরপায় হাঁকিয়ে।

বাবা এসে ধরে ঘাড়, ব্যাপারটা বল শুনি
ঝেড়েকেশে দাও দেখি আছে নাকি টুনটুনি।

লিংকন চুপচাপ কিছু তবু... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

রুটিগাছ

লিখেছেন অদিতি চক্রবর্তী, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯


স্নানের খেয়াল জুড়ে বাথটব বসালেই ফেনা শুধু ফেনা
তুমিতো জানোনা
কতটা রঙিন চোখে বেশ ক'টি গাঢ় দাগ রয়ে গেছে চেনা।
মনে করো এই যে তোমার সংসার,সমাজ
না মৃত্যু, না অনাঘ্রাত প্রাণ
লেবুপাতার ঘ্রাণ মাখা কোনো সহোদর
তোমার তুমিকে বেচে উহারাও পরীর বাগান।
ধানদুধ জমে জমে গোল শস্যদানা
কাজলটানা শীত ভোর
ঘরদোর জেনে নেয় নামগোত্রহীন হারাকিরি
প্রজাপতি জন্মরহস্য, নাবিকের বৈঠার জোড়।
স্নানের... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৪৬৩ বার পঠিত     like!

শিব লিঙ্গ নিয়ে মুসলিম দের প্রশ্নের উত্তর ।

লিখেছেন সাগর কর্মকার, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫

অনেকের মনেই প্রশ্ন আছে অন্যান্য সকল পূজায় দেব দেবির প্রতিমা স্থাপন করে পূজা হয় কিন্তু শিব পূজা কেন শিবলিঙ্গ স্থাপন করে পূজা করা হয়। আবার এটা নিয়ে অনেকে হাসাহাসি করেন বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের লোকজন, তারা শিব লিঙ্গকে পুরুষাঙ্গের অনুকল্প বলে মনে করে জাগতিক ভোগ-বাসনার সাথে মিশিয়ে ফেলে ও সনাতন... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২২৪৬৪ বার পঠিত     like!

বর্ষা বেলা

লিখেছেন SwornoLota, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

বর্ষাকালের চৌচালা ঘর-
কয়েকখানি পুঁইয়ের পাতা,
মেঘলা কালো আকাশতলে
জলপাইয়ের ডালের ছাতা,
একটুখানি
বেলে মাটি
কঞ্চি কাঁচা বেড়ার ফাঁক
কয়েক খানি হাঁসের ঝাঁক।
থমকে যাওয়া গৃহিণী চায়
উঠোন জুড়ে,
আউলা চুলে বাউলা বাতাস
তুফান তুলে...
কী জানি কী-
সামাল দেওয়ার রইলো বাকি!
ত্রস্ত নজর,
ত্রস্ত মেঘে বাড়ছে বেলা,
ও হাঁসুলি!
ও টুনটুনি!
ফিরলি না ঘর! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

গঠিত হচ্ছে ‘সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল’

লিখেছেন আমিই মেঘদূত, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬



সন্ত্রাসের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে সরকার। এর নাম দেওয়া হয়েছে ‘সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল’। এতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তকারী, জনমনে আতঙ্ক সৃষ্টিকারী, রাষ্ট্রের সম্পদ বিনষ্টকারী, বিস্ফোরক দ্রব্য ব্যবহারকারীসহ হত্যা ও গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে। এসব অপরাধের বিচার ছয় মাসের মধ্যে বিশেষ আদালত সম্পন্ন করবে। এমন অপরাধীদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

লজ্জা ! (ছোট গল্প)

লিখেছেন মহাশুন্য, ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

ভাবের জগতে বড়ই ভালো লাগে, অভাবের জগত ভালো লাগে না ।
****
সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশের কোথাও খুলে গেছে একরাশ ঝর্নাধারা। চারপাশটা কেমন অন্ধকার হয়ে এসেছে। সবুজ ঘাসগুলো বহুদিন পর পানি পেয়ে ঝলমল করে হেসে উঠেছে।
মজিদের আজ অনেক বিপদ। ঘরে চাল ডাল সব শেষ। এমন দিনে রাস্তায় মাটি কাটা বন্ধ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৭৯ বার পঠিত     like!

মন খারাপ

লিখেছেন অবুজ বালক আমি, ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮

আমার খুব মন খারাপ বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

আমাদের বর্তমান প্রজন্মের তিনটা বিশেষ ধরনের রোগ ও তার প্রতিকার !

লিখেছেন আনন্দ ধারা, ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৪

আমাদের বর্তমান প্রজন্ম তিনটা বিশেষ ধরনের রোগে তীব্র ভাবে আক্রান্ত হচ্ছে !

প্রথম রোগের আক্রান্তদের বেশিরভাগ হচ্ছে মেয়েরা, রোগের নাম - পুৎ-ফেস সেলফী, সিনড্রোমঃ নিঃশ্বাস বন্ধ করে মুখ দিয়ে পুৎ শব্দ করার মুহূর্তে সেলফী তুলে ফেসবুক ইন্সটাগ্রামে দিনে ৪০-৫০টা ছবি আপ্লোডায় এই রোগে আক্রান্ত রোগী। এই কথা নিশ্চিত ভাবে বলা যায়,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৫৭ বার পঠিত     like!

ভাঙ্গাতরী

লিখেছেন সোনায় সোহাগ, ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

উদ্দেশ্য বিহীন মাঝি আমি, উদ্দেশ্য যে নেই,
তাই তো ছুটে চলেছি ভাঙ্গা তরীতেই।
দৈত্য দানব ঢেউয়ে তরী হচ্ছে কপোকাত,

আল্লাহ আল্লাহ জপি, জপি রাসুলের নাম,
শেষ রক্ষা হবে না বুঝি হবে না আর এবার।

ঢেউ ঢেউয়ে ছুড়ছে তরী বানের জলের টানে,
বৈঠা হাতে আমি মাঝি চেয়েছি আল্লার পানে,
রক্ষা কর আল্লাহ তুমি, রক্ষা কর এবার,
সেই রহমতে তরীখানি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

”কচুর ডগায় আত্মহত্যা করতে কেন বলে”

লিখেছেন তাওিহদ অিদ্র, ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮




”কচুর ডগায় আত্মহত্যা করতে কেন বলে”
প্রেমিকারা এমনি ওরা বড়জোড় কচু,কাকতাড়ুয়া নিয়ে পড়ে থাকে
প্রেমিকারা রমণী হলে ভাষাও পাল্টে যায়
সিলিং দেখায়!দেখায় দড়ির মত বেণি!
গলায় পড়াতে ফাঁস
ওড়না তখন কোমরে বন্দি!
কলোনীর ছেলেরা ”দাঁড়কাক” বলে ডাকত
নির্জন রাস্তায় ঘূর্ণিঝড় নেমে আসত মুহূর্তে
ফুটবল মেরে একবার বদা ফাটায়ে দিছিল এক ছেলের
সে থেকে ছেলেডা ওর গৃহস্বামী
কর্তা হবার নেশা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য