তুমিই রাজা অন্য স্রোতে, কুকুর স্বভাব- বন্য ...

এক.
বাবার পাছায় বসিয়ে কামড়
পরখ করো- শক্তি,
ঘেউয়ের জোরে আদায় করো
নিজের প্রতি ভক্তি।
তোমার তেমন কুকুর স্বভাব
ভাবো তবু- শ্রেষ্ঠ,
নলের জোরে দমিয়ে রাখো
জ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ।
ইচ্ছে মতো দাপিয়ে বেড়ায়
তাড়িয়ে খেদায়- ভিন্নমত,
তুমিও তেমন বেপরোয়া
আগলে রাখো- সকল পথ।
তোমার পালে পৌষের দোলা
বিশ্ব মোড়ল সঙ্গী,
রক্ত শাওন প্লাবন ডেকে
দেশকে সাঁজাও জঙ্গি...... বাকিটুকু পড়ুন














