বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর-দর্শন এবং হিংস্র কুকুর!
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





এটা হচ্ছে তিব্বতীয় মাসটিফ । বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর-দর্শন এবং হিংস্র কুকুরগুলোর একটি । সবচেয়ে ব্যয়বহুল জাতের কুকুর। পাওয়া যা মূলত চীনের তিব্বতীয় অঞ্চলে। অবশ্য হিমালয়ের পাদদেশীয় অঞ্চল যেমন নেপাল, ভূটান এমনকি ভারতের উত্তরাংশেও দেখা মেলে এর। মূলত গার্ড ডগ বা পাহারাদার কুকুর হিসেবেই ব্যবহার হয় এর। উচ্চতা ৮৩ সে মি বা ৩৩ ইঞ্চি এবং ওজন ৪৫ থেকে ৭২ কেজির মধ্যে হয়। বেঁচে থাকতে পারে ১০ থেকে ১৪ বছর পর্যন্ত। যে কেউ একে পুষতে পারেনা। পুষতে হলে একে প্রশিক্ষন দেয়া এবং সবার সাথে সোশিয়ালাইজ করাও কিন্তু সহজ নয়, যথেষ্ট ঝক্কির ব্যাপার। ভরণপোষণ ব্যয় অত্যন্ত বেশী। আবার আপনি একে শহরের ছোট কোনও জায়গায় পুষতে পারবেন না। আবার এর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণ ঠাণ্ডা পড়ে, বরফ পড়ে এমন জায়গায় একে নিয়ে পালতে হবে। আপনার নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত এর সাথে খেলতে হবে এবং বাইরে নিয়ে যেতে হবে। নইলে বিগড়ে যাবে। পাহারাদার হলেও রাত্রে একে উঠোনে ছেড়ে রাখাটা কিন্তু মোটেই রেকমেনডেড নয়। মোটা শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। জানা যায় মঙ্গোল শাসক চেঙ্গিস খানের সৈন্যরা এদের ব্যবহার করত এবং শত্রুদের ওপর লেলিয়ে দিত। ছিঁড়েখুঁড়ে ফেলত তারা শত্রুদের।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন