somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বনভোজন

লিখেছেন বাকা পথ বাকা চোখ, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

বনভোজন
-------------------------------
মোঃ হাবিবুল ইসলাম রুবেল
-------------------------------
হৈ চৈ মাতামাতি
আজ সারাদিন,
নাচে গানে আড্ডায়
তা ধিন ধিন।
হুরা হুরি ছুটা ছুটি
মজা হলো কত্তো,
বন বন ভন ভন
ঘুরা ফেরা যত্তো।
হাডু ডু কানামাছি
দৌড় ঝাপ লম্ফ,
শালবনে পথ ভুলে
ভয়ে থ্রি কম্প।
বনে হয় রান্না বান্না
খাওয়া দাওয়া বনেতে,
বনভোজন নয় ভোজন
প্রান জাগায় মনেতে।
--------------------------
১৯ ডিসেম্বর ২০১৫ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

আজও অধরা তুই...... (গল্প)

লিখেছেন সজল জাহিদ, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

একঃ
ধুলো ওড়া, ধূসর গ্রামের মেঠো পথ। সময়টা ১৯৮৫। গ্রামে তখন বড় কাঁচা রাস্তাই অনেক দুর্লভ, ইট বেছানো বা পাকা রাস্তা তো সুদুরতম কল্পনাতেই ছিলনা। সারাদিনে হয়তো দুই বা একবার শোনা যায় রিক্সার বেল বাজিয়ে চলে যাওয়ার শব্দ। সারা গাঁয়ে হেটে-হেটে, ধুলো উড়িয়ে আর কাঁদা লাগিয়ে চলাচলেই অভ্যস্ত সবাই। হোক... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩১৩ বার পঠিত     like!

নেপালে বাংলাদেশ বনাম নেপাল অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের লিঙ্ক চাই

লিখেছেন বদিউজ্জামান মিলন, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

নেপালে একটু পরই শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক ফাইনাল। ম্যাচটাতে খেলবে বাংলাদেশের কিশোরী মেয়েরা। নেপালের সঙ্গে খেলা হবে। কেউ কি এই ম্যাচের লাইভ স্ট্রিমিং লিঙ্কটা দেবেন প্লিজ। ম্যাচটা স্থানীয় কান্তিপুর গোল্ড টিভির দেখানোর কথা। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭৮ বার পঠিত     like!

দ্রুত প্রবৃদ্ধির দেশ

লিখেছেন মন্ত্রক, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১

অর্থনীতির মানদণ্ডে আগামীতে যে কয়টি দেশকে দ্রুত প্রবৃদ্ধির দেশ হিসেবে দেখা যাবে, বাংলাদেশ এর অন্যতম। এ জন্য বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও নতুন করে গুরুত্ব পাচ্ছে। আগামী দিনগুলো বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা অপেক্ষা করছে। দেশের অর্থনীতিও ইতোমধ্যে সেই ভিত তৈরি করেছে। বলা যায় অর্থনীতি সুন্দর ও গতিশীল পথে এগোচ্ছে। বাংলাদেশের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

কিছু কবিতা...

লিখেছেন দা স্নাইপার, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০



আমি আছি, আমি নেই.........
এই যে দেখছ রাত, এখানে আমার রোমকূপের গল্প নেই। এই যে দেখছ আমার রোমকূপ, আমার শরীরের মানচিত্রহীন অলিগলি, আমার রক্তনালীতে লাগামহীন উত্তেজনা, টগবগ-টগবগ দাবানল, ছুটন্ত-ঘুমন্ত জীবনকণা, আবিরাম ফোঁসফোঁস নিঃশ্বাস, এই যে পঞ্চেন্দ্রিয়, এদের কারো ভেতর আমি নেই। আমার চোখের জ্বলজ্বলে ভাষায়, আমার কণ্ঠে ধ্বনিত বাক্যে, আমার... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ৫০৯৬ বার পঠিত     ১১ like!

নীরবতা কখনো ভাঙে না

লিখেছেন মাহবুবুল আজাদ, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪



জীর্ণ শীর্ণ বৃদ্ধের লাঠির মত ল্যামপোস্ট দিয়ে সাজানো
এ শহরে কিছু বাতি ছিল।
মাঝরাতে আমার অস্থিরতা ভেঙে দিয়ে আসে সব
ঘুনো পোকাদের তীর্থস্থান।
এরপর পাহারাদার আর কুকুরের হাঁকডাক-
এরাও থেমে যায়- ম্রিয়মান খুঁটির ডগার আলোর মত।
আমি কৃষ্ণচূড়াদের ডাকি,
সারা পথ জুড়ে তারা পাপড়ি মেলে।
পরিপাটি হয়ে আমি একলা হাঁটি।
কোথাও কেউ নেই-... বাকিটুকু পড়ুন

১১২ টি মন্তব্য      ২৩৩১ বার পঠিত     ২৩ like!

না যায়, না যায়...

লিখেছেন দ্বিত্ব শুভ্রা, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

মাল মুহিতের টেনশন না যায়
এত পয়সা কই যায় ?

কপাল আমার অনেক বড়। রাখলে আগুন গলা পয়সা,
অনায়াসে ঢুকে যায়

দেখি তোর ছাদের ছিরি ! আহারে ! এমনই বিচ্ছিরি !
টেনশন না যায়। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

বঙ্গভবনে জেনারেল সাহেবকে ঢুকতে দেওয়া না দেওয়ার কারণ কি?

লিখেছেন আহমেদ রশীদ, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম তিনি একজন দক্ষ সামরিক অফিসার ছিলেন। তিনি দ্বিতীয় ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের খেদমতে ছিলেন। তিনি একজন সফল মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হিসেবে তার ছিল অসামান্য অবদান। বিভিন্ন সময়ে সামাজিক অবদানের পাশাপাশি রাজনৈতিক অবদানও তার বেশী। সময়ে অসময়ে তিনি নিজের রং পাল্টিয়েছেন বটে তবে কতটুকু লাভবান হয়েছেন জানিনা। সম্প্রতি... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ১৩৪৫ বার পঠিত     like!

ধর্মানুভূতির ষোলকলা (দুই)

লিখেছেন ফাহিম বদরুল হাসান, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

●যে দেশের ইমামের/খতীবের বেতন কাজের বুয়ার চেয়ে কম (সেটাও বকেয়া!), সে দেশের ইমাম/খতীব তো জুম্মার নামাযের পরে সুপারি,পেঁপে,নারিকেল নিলাম করবেই।

●যে দেশের মুয়াযযিনের বেতন গৃহস্থীর চাকরের চেয়ে কম(সেটাও বকেয়া!), সে দেশের মুয়াযযিন তো ফজরের নামাযের পরে পুকুরঘাটে বসে মাছকে ধানের গুড়া খাওয়াবেই।

●যে দেশের মসজিদ বানাতে সারাজীবন রাস্তার পাশে দানবক্স... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৪৬৯ বার পঠিত     like!

তিনটি কাকের গল্প

লিখেছেন তুষার আহাসান, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

ছেলেবেলায় আমাদের গ্রামে পঞ্চরস পালাগান হত।লোকে বলত,আলকাপ।কলাকুশলী সকলেই আমাদের গ্রামের।কেউ চাষবাস করে,কারো ছোট্ট মুদির দোকান,কেউ-বা বাইশকোপের ফেরীওলা।তবে পঞ্চরসের আসরে তাদের চেহারা আলাদা হয়ে যেত।
হ্যাজাক লাইটের আলোয় গান।আমরা,যারা তখন কচিকাঁচা বড়দের সংগে যেতাম।মুগ্ধ হয়ে দেখতাম পালা।শুনতাম তাদের
বিস্ময়কর গান।
সেই পঞ্চরসের উদ্বোধনী সংগীত ছিল দুটি।প্রথমটি গাইত গ্রামের
কিশোর-রাখাল তমাল মাল।মেয়েদের পোষাক পরে সে ভক্তিভরে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৪৪৯ বার পঠিত     like!

শশান ঘাটে মানুষের হাতের পাঞ্জা আকৃতির উদ্ভিদ. জন্ম নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

লিখেছেন মোঃ তোফায়েল ইসলাম, ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪

মানুষের হাতের পাঞ্জা আকৃতির উদ্ভিদ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেবতার হাত ভেবে এরই মধ্যে পূজা শুরু করেছেন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর গুদামপাড়া গ্রামে একটি পরিত্যাক্ত শ্মশানঘাটের মাটির ঢিবিতে হাতের মতো দেখতে এই উদ্ভিদটির জন্ম। খবর দ্রুত ছড়িয়ে পড়লে উদ্ভিদটি দেখতে এলাকার লোকজন ওই স্থানটিতে ভিড় করতে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৯৫ বার পঠিত     like!

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘূ নির্যাতনের করূন কাহিনী "মামলার স্বাক্ষী বৈরী"

লিখেছেন বিভক্ত আত্মা, ২০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০২

দীর্ঘ প্রায় ৯ বছর পরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষন ও ডাবল হত্যা মামলার বিচার রাজশাহী দ্রূত বিচার ট্রাইব্যুনালে আজ শুরূ।

ঠাকুরগাঁও প্রতিনিধি, ২০.১২.২০১৫ ঃ রানীশংকৈল উপজেলার একটি স্কুলের ১০ম শ্রেনীর শিক্ষার্থী ২০০৬ সালে ধর্ষনের পরে খুন হবার পরে প্রায় ৯ বছর পরে রাজশাহী দ্রূত বিচার ট্রাইব্যূনালে বিচার কাজ শুরূ হয়েছে। আজ রোববার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৬২ বার পঠিত     like!

আসুন একটি গল্প শুনি,আপনার-আমার সবার ভালবাসার গল্প,জীবনের গল্প..................

লিখেছেন কবি এবং হিমু, ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৮

আজ আপনাদের সাথে অন্য রকম এক ভালবাসার গল্প শেয়ার করবো।জানি এটা কেবল আমার একার ভালবাসা নয়।সামুতে এ রকম ভালবাসার মানুষ অনেক আছে।যুদ্ধ,রাজনীতি আর ঈশ্বর নিয়ে লেখা পড়তে পড়তে মহা বিরক্ত।তাই সবাইকে ফেলে আসা ভালবাসার কথা,ভাল লাগার কথা মনে করিয়ে দেবার জন্য আজকের এ লেখা।
আমি গ্রামের মানুষ।পাহাড় আর চা-বাগানের পরিবেশে মানুষ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৪৭ বার পঠিত     like!

রহস্যময় চুম্বক পাহাড়

লিখেছেন রোকসানা লেইস, ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪১




ফেডরিকটন ছাড়ার পর বৃষ্টি কমে গেলো। হালকা রোদের আভাষ দেখা দিল। ঘন্টাখানেক পরে পাহাড়ি এক শহরে পৌঁছালাম। নীচে ভ্যালি জুড়ে শহর। নীল ছড়ানো যেন চোখের সীমানায় তার মাঝে রূপালি ঝিলিক দালান কোঠার। পাহাড়ের উপর সাজানো বাড়িঘর আবার নীচেও সুন্দর সাজানো শহর। অপূর্ব পাহাড়ি শহরের প্রধান আকর্ষন চুম্বক পাহাড়। আমরা... বাকিটুকু পড়ুন

৩১ টি মন্তব্য      ১০৩৭ বার পঠিত     like!

মায়া

লিখেছেন মোঃ আনিস, ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪০


হঠাৎ করে এত বেশী একা লাগে
একাকিত্ব মন ছিঁড়ে খায়
একা লাগে এত বেশী
যেন কাল থেমে যায়!
একা আসি যাবো একা
কেন তবু এত মায়া
কেন তবু এত প্রেম
এত গভীরতা!
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য