somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

এলোমেলো কথন

লিখেছেন এন ইসলাম রনি, ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১

১।
এ মাঠে এ বাতিস্তম্ভের নিচে যে শুতো সে নেই
শূণ্য ফুটপাত শূণ্য ঘাসের গালিচা টু লেট ঝুলিয়ে রেখেছে গত ছ মাস,
এমন ই কিছু মানুষ প্রতিবেশীকে যেমন না বলে আসে
তেমনী চলে যায় শীতের শিশিরের মত হঠাত্ ই,
এপাড়ায় কত জন কখন যে এসে পেতে বসে নীরব নৈশ সংসার
তারপর একদিন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     ০ like!

ক্ষেদ!!.. (ছোট গল্প)

লিখেছেন যুবায়ের, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯



রাত যতই ঘনিভূত হচ্ছে বুকের বা পাশের ব্যথাটা ততই জাগ্রত হচ্ছে।
একটু পানি পান করার ইচ্ছে হলেও উঠতে বড় কষ্ট হচ্ছে!.
বউ চলে গেল বাপেরবাড়ি ছেলের স্কুল ছুটির বাহানায়!. আর এইসময়ে
বেড়ে গেল বুকের ব্যথাটিও!.
বিপদ যখন আসে সবদিক থেকেই আসে!. বড় অর্থকষ্টে দিনাতিপাত করছি।
মাস শেষে যে কয় হাজার বাড়িভাড়া আসে তাই নিয়েই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৭৬ বার পঠিত     ২ like!

নীলাম্বুরী

লিখেছেন হাবিবুর অন্তনীল, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯

নীলাম্বুরী, তোমার অম্বর জুড়ে মেঘের ঘনঘটা
ও সলিলে দিতে চাই সামান্য আলোর ছটা,
তোমার অশান্ত ঊর্মি আমায় মেনে কি নেবে?
কিছু অপমান তারপরও পিছুটান,
বলো তোমার মন কি আমায় দেবে ৷
নয়তো নাশ করে দেব এ পরাণ !
'
আজ গগন কাঁদছে কেউ শুনবেনা
তারকাও বুঝি কেউ গুনবেনা, তাই
সাড়া দাও ফেলে সব সংকোচ, শরম
হাতে মোর সময় যে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     ১ like!

টি-ব্যাগের ১০ ম্যাজিক

লিখেছেন অয়স, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭

চা এর উপকারিতা সম্পর্কে কমবেশি সবাই জানেন। কিন্তু টি-ব্যাগ বা চা পাতা যে কতভাবে আপনার কাজে আসে তা হয়তো অনেকেই জানেন না। জেনে নিন-

১. জুতোর দুর্গন্ধ দূর করতে

অব্যবহৃত অথবা পুরোনো ২-৩টি টি-ব্যাগ জুতোর মধ্যে কয়েক ঘণ্টার জন্য রেখে দিন আর তারপরই দেখুন ম্যাজিক। চা-পাতার প্রাকৃতিক সুগন্ধ আপনার জুতোর দুর্গন্ধকে দূর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১৮ বার পঠিত     ২ like!

কিছু কাব্য

লিখেছেন এন ইসলাম রনি, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

১।
আগুন পোড়াক, মাটি খাক বুক,
আমার কিন্তু লুকানো আছে সিন্দুক;
যে ভাবে খুশি নাও জলে ভাসাও অথবা ডোবাও,
যতটা লুটপাট জানো দেখাও
তছনছ করে রেখে যাও ঘর-দোর খরের গাদা
উঠোনের রোদমাখা আলপনা,
আমি কিন্তু ছিনিয়ে নিতে পারি আরো কিছু বেশি
জানি তোমা থেকে আরো বড় রাহাজানি;
আগুন পোড়াক মুখ, বুক... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০১ বার পঠিত     ০ like!

গল্পঃ জ্বরের ঘোরে এক পশলা বৃষ্টি- পর্ব ৫

লিখেছেন এস কাজী, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯

বাঙ্গালী প্রেমিক কুলের সবচেয়ে রোম্যান্টিক অসুখ হচ্ছে গায়ে জ্বর আসা। কিন্তু আমার কাছে জ্বর আসাটা মোটেও সুখকর নয়। প্রথমত বেশ কয়েকমাস আগে প্রচণ্ড জ্বরের কবলে পড়ে বৃষ্টি বৃষ্টি চেঁচাচ্ছিলাম। একটুও বুঝতে পারিনি। পরে জ্বরের ঘোর কাটার পড় আম্মা বলেছিল আহারে আমার ছেলেটা কত ঈমানদার। বৃষ্টি বৃষ্টি চেঁচাচ্ছিল আর অমনি আকাশ... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     ২ like!

মিথ্যা বাড়ি

লিখেছেন মহাপুরুষের ডায়েরী, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

আমার মিথ্যা বাড়ি।
আমি সেই বাড়িতেই খাই দাই আর ঘুমে হই স্বপ্নচারী।
কোনো একদিন দখিনের লেলুয়া বাতাস বিনা অনুমতিতে প্রবেশ করে ,
একটা একটা স্বপ্ন আলতো হাতে স্পর্শ দিয়ে চূরমার করে,
তারপর আবার নিভৃতেই যায় চলে আমার আমায় ছাড়ি।
আমার সেই মিথ্যা বাড়ি।

তারপর একদিন,
আবার একটা মিথ্যার হয় জন্মদিন।
আমি এক ফুটফুটে মিথ্যার জন্ম দেই!
সহস্র যতনে আপন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ০ like!

স্মৃতির জোনাকিরা... (ফিন্যান্স বিভাগ-০১)

লিখেছেন খোরশেদ খোকন, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

মনেপড়ে, আমি আর আজম ৩০ মার্চ ১৯৯৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের “গ” ইউনিটের মানে বাণিজ্য অনুষদের ভর্তি ফর্ম কিনে শহীদ জিয়া হলে গিয়ে বড়ভাইদের সাহায্য নিয়ে ফর্মটা পূরণ করেছিলাম।

তারপর দুজনে ২ মে ১৯৯৮ ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র হাতে নিয়ে ঢাবি গিয়ে বিজনেস ফ্যাকাল্টি’র দুতলায় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম।
সেই ১৯৯৮ সালের শুরু থেকে সুদীর্ঘ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     ০ like!

আরাধ্য গোবর

লিখেছেন ভীতু রাজকন্যা, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

তুমি পাথরের মূর্তি কেন হলেনা?
মাইকেলেঞ্জেলোর ডেভিড এর মত।

যদি হতে, তবে তোমার জন্য আমি মন্দির গড়তাম।
ফুল,চন্দনের আতিশয্যে ভরিয়ে দিতাম তোমায় সকাল সন্ধ্যা।
তুমি হতে আমার সত্যিকারের আরাধনা।
কল্পনায় এতটাই আরাধ্য তুমি আমার।

কেন পাথরের মূর্তি না হয়ে মানুষ হলে?
কল্পনায় তোমার টান মাধ্যাকর্ষণ কেও হার মানায়।
অথচ বাস্তবে তারচেয়েও তীব্র তোমার বিকর্ষণ।
আমাকে ছিটকে ফেলে দেয় যোজন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     ১ like!

সবুজ সমারোহে

লিখেছেন তাজা কলম, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

মাধবকুন্ডের উচ্ছল জলরাশি
সুখতানে পালকভেজা জোড়া পাখি
নেয়ে উঠে ক্ষণে ক্ষণে ।

জমাটবাঁধা ভালবাসা খুলে গেছে
প্রোষিতভতৃকার অলীক ইশারা -
সবুজ সমারোহে সোক্রেটিস হয়ে গেছে কবি। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ১ like!

লক্ষ্য এক হলেও উদ্দেশ্য সবার এক নয়

লিখেছেন হাসান মাহমুদ চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১১

কঙ্কালষাড় দেহটি পরে আছে খাটিয়ার উপর। চারপাশে অসংখ্য মানুষ ঘিড়ে রেখেছে দেহটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৩ এর মত ।
.
১৯৮৮ সালের দিকে নিজ গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছিলেন গুচ্ছগ্রামে। প্রেসিডেন্ট এরশাদের দেয়া জমিটি। সেই সময় এরশাদ সাহেব বেশকিছু গৃহহীন মানুষকে সেটেল করে দিয়েছিলেন পাহাড়ি এলাকা, গুচ্ছগ্রামে।
.
পেছনের গল্পটা বলি,
১৯৭১... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     ১ like!

মৌনবৃক্ষই করে পান

লিখেছেন তাজা কলম, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

সবগুলো পাথর উল্টে দেখেছি আমি
চাপাদুঃখ নকশা কেটে চলে -
হাসির ফুলকিতে বেড়ে উঠে আগাছা
মৌনবৃক্ষই করে পান হেমলক-নির্যাস। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     ০ like!

ইস্যু ছাড়া লাইফ ইম্পসিবল …………

লিখেছেন অপু দ্যা গ্রেট, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

আমাদের আসলে ইস্যু দরকার । না হলে জনগন আলোচনা সমালোচনা করবে কি নিয়ে । এগুলো ছাড়া তো পেটের ভাত হজম হবে না ।

.

এখন তো কোন ইস্যু খুজে না পাওয়ায় পুরান কাসুন্দি ঘাটা ঘাটি শুরু হইছে । এ এইটা করছে ও ওইটা করে নাই । আমি হেন করছি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     ০ like!

এক + এক = এক

লিখেছেন তাশফিয়া নওরিন, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

এক আর এক যোগ করলে কখন দুই হয় জানেন?
...যখন অংকটা সাধারণ কোন মানুষ করে;
তখন !
.
এক আর এক যোগ করলে কখন তিন হয়
জানেন.?
...যখন অংকটা ভুল হয়; তখন।
.
এক আর এক যোগ করলে কখন এক হয় জানেন?
...যখন দু'জন মানুষ একে অপরে বিয়ে
করে; তখন !

বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     ০ like!

আমাকে ইভটিজিং কর

লিখেছেন রিক্তের রোদন, ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০২

লাবণী ঢাকা কুর্মিটোলা স্কুলের দশম শ্রেণিতে পড়ে ৷ মেধাবী ছাত্রী ৷ অত্যন্ত ঠোঁটকাটা স্বভাবের ৷ রাখ-ঢাকের কোন বালাই নেই ৷ যা বলার মুখের উপর বলে দেয় ৷
তবে খুবই বাস্তববাদী এবং রসিক ৷ 'হুজুগে বাঙালি' টাইপের মতামত ও
বক্তব্য সে মোটেই পছন্দ করেনা ৷  

এইতো সেদিন " ইভটিজিং প্রতিরোধের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩২৫ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য