তুমি পাথরের মূর্তি কেন হলেনা?
মাইকেলেঞ্জেলোর ডেভিড এর মত।
যদি হতে, তবে তোমার জন্য আমি মন্দির গড়তাম।
ফুল,চন্দনের আতিশয্যে ভরিয়ে দিতাম তোমায় সকাল সন্ধ্যা।
তুমি হতে আমার সত্যিকারের আরাধনা।
কল্পনায় এতটাই আরাধ্য তুমি আমার।
কেন পাথরের মূর্তি না হয়ে মানুষ হলে?
কল্পনায় তোমার টান মাধ্যাকর্ষণ কেও হার মানায়।
অথচ বাস্তবে তারচেয়েও তীব্র তোমার বিকর্ষণ।
আমাকে ছিটকে ফেলে দেয় যোজন যোজন দূরে।
তাই বিকর্ষণে ভুপাতিত আমি শাপশাপান্ত করছি দেবতাদের সদাই।
হা ভগবান!!!! রেখেছো এরে গোবর করে, মানুষ করনি!!!!!!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




