মৃত মায়ের অবুঝ শিশু

(রানা প্লাজায় নিহতদের স্মরণে)
শহীদুল ইসলাম প্রামানিক
সকাল বেলা শিশুর হাতে
দুইটি টাকা দিয়ে
বলল হেসে, আনব মিঠাই
আসার সময় নিয়ে।
এই না বলে মা যে তাহার
অনেক কথা বলে
গায়ে মাথায় হাত বুলিয়ে
গার্মেন্টসে যায় চলে।
কিন্তু গিয়ে দু’ঘন্টা পর
বিল্ডিং ধ্বসে পরে
ছাদের নিচে ইটের চাপায়
গেল সে যে মরে।
মা মরেছে শিশু জানে না
আছে আশায় আশায়
সন্ধার পরে মিঠাই নিয়ে
আসবে যে মা... বাকিটুকু পড়ুন





