ছড়াঃ আগুন
জ্বলছে আগুন মনে বনে
টলছে প্রাণীকুল,
কীসের পাপে সৌরতাপে
ফোটায় বিষের হুল।
ভোরেই জেগে গিন্নি রেগে
আগুন হয়ে ওঠেন,
সেই আগুনেই কিচেনরুমে
চায়ের জলটা ফোটে।
হাট বাজারের সাথে সাথেই
জ্বলছে আগুন পেটে,
নেতার কথায় আগুন জ্বলে
মিছিল সভা গেটে।
তুষের আগুন বুকের মাঝে
সুখের ঘরে খাঁ খাঁ,
পোড়ার জন্যে পিপিলীকার
গজায় তবু পাখা। বাকিটুকু পড়ুন




