বিবাগী বিরিখ
১.
খুব কম বয়সেই আমি দাঁড়াতে শিখে যাই
মাত্র আট-নয় মাসেই হাঁটতে শুরু করি!
এখনো হাঁটি,
তবে দাঁড়াতেই বেশি পছন্দ আমার।
স্থান-কাল ভুলে
চেয়ার ছেড়ে কখন দাঁড়িয়ে যাই
নিজেই টের পাই না!
কারণে-অকারণে আমাকে ঘন ঘন দাঁড়াতে দেখে
এক-আধজন আড়চোখে তাকায় বটে,
অতোটা আমলে নেয় না কেউ।
চোখে বেখাপ্পা ঠেকলে হয়তো ভাবে--
অভ্যেস! মুদ্রাদোষ!
কি করে যে বলি
দাঁড়ানোটা কিছুতেই সংবরণ করতে পারি... বাকিটুকু পড়ুন



