পথের জ্যামিতি
সব পথ পথ নয়;
পথ হাঁটলেই পথ মেলে না;
পথচারী হলেই পথিক হওয়া যায় না;
পথহারা পথিকও তো যথারীতি পথেই হাঁটে।
পথে পথে পথ খুঁজে কতো পথ হেঁটে
কতোজনই মাঝপথে পথে বসে,
হারায় পথ ও পাথেয়।
সব পথ গন্তব্যে পৌঁছে না; গন্তব্য থাকলেও না।
পথ পথিককে পথ দেখাবে তেমন কথা নেই,
কখনো বা পথিকই পথকে নিয়ে যায় পিছু... বাকিটুকু পড়ুন




