আমার দিনলিপি

profile image
 

এই সময়

১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৮

...প্রতিটি বিপজ্জনক বাঁকে নিপুণ দক্ষতায় আমাকে পথে টেনে আনো তুমি। স্বপ্নে দেখা ঐ যৌথ খামারের দিকে ধীর পায়ে এগোই আমরা। অনেক দূরের পথ; স্লো অ্যান্ড স্টেডি কচ্ছপের গল্পটাই সম্বল।

গভীর রাত - নৌকার ছইয়ের ওপর ভাসতে ভাসতে আমরা মাঝিকে উসকে দেই কিছু প্রাগৈতিহাসিক গল্প শোনার আশায়। মাঝি গল্প ভুলে যায়...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

এই সময়

২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪০

বারবার হেরে যাই, জানো? বারবারই হেরে যাই। অর্থের নিজস্ব একটা দীপ্তি আছে। কাছে গেলে নিজেই ম্লান হয়ে যাই।
"তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই। ..."
তবুও বেঁচে থাকে স্বপ্নেরা ... শিস দেয় ... পেয়ে যায় কাঙ্খিত বেলি ড্যান্সার ... প্রসাধনে ঝরে কাম ... মিছরির দানা পরে থাকে পথে পথে ... ভালোবাসা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

শেষ দেখা

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৮

কিছু আত্মাহুতি, ভরাট পূর্ণিমায়
ধোঁয়াটে বাতাসে দুলে যায়, পার্থিব মৃত্যু।
ঠিকানা বদলে চলে আসে ভায়োলিন, অর্কেস্ট্রা -
দিন বদলের গান। বেঁচে থাকে গোঙানি হয়ে মুমূর্ষু প্রাচীন গলায়।

শেষবার ঐ চোখে আমি দেখি অশ্রুর ফসিল
বেঁচে থাকার শেষ খড়কুটো বিচ্ছিন্ন বাতাসে উড়ে যায়।
প্রাচীন পদাবলী শুধুই সাহস যোগায়, নিষ্ঠুর পৃথিবীর হাজারো মারণাস্ত্র...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ঈর্ষা

০৫ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫১

তোমার চাহিদাগুলো মৌলিক, ভাবনাগুলোও;
ক্ষুধা পেলে খেতে চাও, শীতরাতে কম্বলের ওম।

তোমার শরীর ছুঁয়ে
হেলেদুলে চলে যায় যে বহুগামী বাতাস
- তার প্রতি আমার আক্রোশ বুঝবেনা তুমি মেয়ে।
জানবেনা কিভাবে
খুন হয় নিরীহ চায়ের কাপ...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

এই সময়

১৩ ই জুন, ২০০৮ রাত ৯:৫৭

...তারপর আমরা দু'জন হাঁটতে থাকি। দু'জনে পাশাপাশি হাঁটতে থাকি। আমরা কোথাও পৌঁছাতে পারিনা। কোথাও পৌঁছানোর ইচ্ছাও বোধ করিনা। শুধু একসাথে সামনে এগোই। অথবা আসলে আমরা এগোই না - একসাথে বসে থাকি; সময় আমাদের ফেলে চলে যায় বলে নিজেদের গতিশীল মনে হয়। আমাদের চারপাশে অনেক কিছুই বদলে যায়। রাজনীতি বাম-ডান ছেড়ে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সুখী পাপোশ

২৮ শে মে, ২০০৮ রাত ১০:১৩

অবশেষে সেই মধ্যবিত্ত জীবন।
সেই মধ্যপন্থী আচরণ।
কোথায় সে বোহেমিয়ান হতাশা!
কোথায় স্যান্ডেলের নীচে পরাজিত পিচের চিহ্ন!
রমণী রমণ করে জীবনের নির্যাস
হয়ে যাই মধ্যপন্থী - সুখী পাপোশ।

মধ্যরাতের জ্যোৎস্না ডেকে বেড়ায়...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


প্রাকৃতিক বিপত্তি

২৩ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

আমায় ডেকো না তুমি মেঘলা বৃষ্টিরাতে
বৃষ্টিকে ভয় পাই - প্রতিযোগীরূপে; আমার চেয়ে
বহুগুণে রোম্যান্টিক সে- সজল দৃষ্টিতে
ডেকে নিতে পারে ছাদের প্রাণ্তরে; মেয়ে
আচ্ছন্ন তুমি কখন চলে যাবে জলের অধিকারে
এই ভয়ে
হয়তো জমবে না শোণিতের কোলাহল; রাত্তিরে
বৃথা যাবে আমাদের যাবতীয় পার্থিব আয়োজন।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আছো - চেতনায়

০৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০১

অতঃপর তোমার সাথে দেখা হতেই থাকে।
অফিস যাবার সময় প্রতিটি স্টপেজে তোমার মুখ, ফেরার পথে প্রতিটি রিকশায়
ঘুরেফিরে শুধু তোমার সাথেই দেখা হয়ে যায়, যেমন বেড়ালের সাথে জীবনানন্দের
দেখা হতো সেকালের কবিতায়।

প্রতিটি রাস্তায় গলিতে অ্যাভেনিউয়ে তোমাকেই দেখি ব্যস্তসমস্ত তীব্র পারাপার
যেনবা আগুন ধরেছে মাঠ - গোলাবাড়ী, যাচ্ছ ছুটে ত্রাণ জলকামান।
পার্কের নিভৃত কোণে আমার খুনসুটি......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

তোমাকে পাবার পর দ্বিতীয় কোনও কবিতার প্রয়োজন নেই আর

০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩২

লেখাগুলো যখন কবিতার রূপ নিচ্ছিল
তখনই তুমি হানা দিলে সদর দরজায়।
শব্দের গায়ে তাই রক্তের দাগ লেগে আছে।

যেসব শব্দ ঘুমিয়ে ছিল চুপচাপ বাক্সবন্দী ডায়রীর পাতায়
তারাই আজ বেরিয়ে পড়েছে অবলীলায় - মাঠে ময়দানে
তুচ্ছ বিষয়ে অংশ নিচ্ছে কাব্যহীন ঝড়ো বক্তৃতায়।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

ড্যাজলিং টীথ

০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৮

ছোট্ট বাচ্চা। স্কুলে পড়ার বয়স হয়নি এখনো। এক হাতে খামচে ধরে আছে মায়ের শাড়ি। আরেক হাতের বুড়ো আঙুল ঢুকে আছে মুখের ভেতর। রাস্তার ধারে দাঁড়িয়ে সেও রিকশার জন্য অপেক্ষা করছে। জানালার দু'টো শিক এবং মা-ছেলের পেছনের দিকটা আমার ক্যমেরায় দেখা যাচ্ছে। ছবিটির মূল উপজীব্য হবে - "নাগরিক শিশু"। জানালার শিক...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



  পরের পাতা


 


চারপাশে কতকিছু আছে। তার ফাঁকে ফাঁকে কিভাবে যেন শূণ্যতা জায়গা করে নেয়। নি:সঙ্গতার ঔপনিবেশিক শাসন এবং শোষণে পর্যদুস্ত আমি ডায়রীতে...

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১টি
  • মন্তব্য করেছেন: ৩৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৫৭টি
  • ব্লগ লিখেছেন:  ৭ মাস ২ সপ্তাহ
  • ব্লগটি মোট  ২১৭৪ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

মোট সময় লেগেছে ১.০৫৪৯ সেকেন্ড