অমিতাভ অধিকারী

নীল কাব্যের শবযাত্রা
০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৬
এইতো সেদিন সাপ্তাহিক মদ্যপানের আসরে,
আমারই প্রিয় বন্ধু হঠাৎ উঠে দাঁড়ালেন,
সুরার পাত্র ঠেলে, ঋজু তালগাছের দক্ষতায়,
আগাছার দঙ্গল ভেদ করে,
বিদ্রোহী স্পার্তাকাসের স্পর্ধায়।
তবে দৃঢ়তা তাঁর কণ্ঠে ছিলোনা,
চোখে ছিলোনা রক্তজবার জাল,...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৯বার পঠিত
পুরোনো পৃষ্ঠার খোঁজে
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২২
শূন্য থেকে ছাতিমের গন্ধ
ফেটে পড়ে,
গলে পড়ে,
আমাদের করে নির্ণিমেষ অন্ধ।
তবুও জলদস্যু ইন্দ্রিয় দেখে ফেলে,
একরঙা দৃষ্টি মেলে
চর্বিত সংবিধান,বয়সের ছাপ।...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩০বার পঠিত
স্নায়ু কথন
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৪
প্রায়ই অসহ্য লাগে এইসব দিন,
এইসব রূপালি রাত।
স্নায়ু ছিঁড়ে আসে দুর্বল দড়ির মতো পরতের পর পরত,
স্তব্ধ চোখে ঢিল পড়ে,
আর রুগ্ন সেবাসদনের সেবিকারা
অপেক্ষায় থাকে আমারি মতো
অন্য কারুর তরে।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৩বার পঠিত
প্রাপ্যতা
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫১
এ শহরের বিলবোর্ডেরা অমর নয়,
অক্ষয় নয়,
এমনকি দীর্ঘায়ুও নয়।
নিতান্তই স্বল্পায়ু।
তাই বলে এইসব কিশোরীরাও নারী হবে,
নারীরাও প্রৌঢ়া হবে।...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৪বার পঠিত
কোন এক জলযানের প্রতি পংক্তিমালা
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৯
ফেব্রুয়ারির এক শীতল দিনে,
আমি বেড়িয়ে পড়েছিলাম,
আমার অতীত,সম্পর্কহীন কৌম থেকে।
আমার গন্তব্য- সেই মহাজনপদ,
যার বাহন প্রাগৈতিহাসিক স্টিমার,
যা সহজেই আক্রান্ত করে
সাবেক,উপনিবেশিক নস্টালজিয়ায়।...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯২বার পঠিত
সমুদ্র নির্বাসন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৫
এমনকি আমিও যেতে চাই তাহিতিতে
এইসব নিখুঁত,স্থবির দিন ফেলে,
আদিমতার শুদ্ধ সন্ধানে,অতর্কিতে,
যেখানে এখনো প্রাকৃত হৃদয়ের দেখা মেলে।
সমুদ্রের কুমারী গোপন ঘ্রাণ
শুষে নেবে উতপ্ত নিঃশ্বাস।
মহুয়া তরুনীরা রাঙাবে চারপাশ,...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৭বার পঠিত
বিষাদের অভিজ্ঞান
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৫
বেদনাদের দ্বীপান্তর হচ্ছে।
ক্রমশ,ধীরে ধীরে,
এ নগর থেকে।
অগোত্রীয় কাঠের শ্যাওলা খোলে
অনাহূত আবর্জনা,
অপবিত্র পূঁজের মত
জমা হচ্ছে...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৩বার পঠিত
কনস্ট্রাকশন
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৪
শুনে যাই, প্রতিদিনই শুনি;
কংক্রিটের অস্ফুট আস্ফালন,
অযুত নক্ষত্রের মতো গুনি
আমাদের পরিচিত - কনস্ট্রাকশন।
চেনা গলিপথ, সমুদ্র আকাশ
ঢাকে আলকাতরা রঙে;
গুঁড়ো গুঁড়ো পাথুরে নির্যাস,...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৭বার পঠিত
শহুরে শিশিরের পাশে
৩০ শে জুন, ২০০৯ বিকাল ৪:০১
পৃথুলা,সাবেক
প্রেমিকার সাথে,
দেখা হবে লাভাময়তায়।
রাজপথে।
নিদাঘ সূর্যের তাপে,
গলে গলে পড়বে...
- ৩২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩২বার পঠিত
বাস্তব মৃত্যুর পরে
২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
বাস্তব মৃত্যুর পরে হয়ত
এমনই একটা দিন চাইব আমি।
পাটভাঙা শাড়ির মত
বৃষ্টির তীরে আহত বিকেল,
অথবা
চেরিফুলে আলুলায়িত বিকেল।
শবের মায়াগন্ধ মেখে,...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৩বার পঠিত




