আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

আমরা আমরা...

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪০



এখন দিনগুলি অন্যরকম। বয়স, সময়, অনুভূতি সব বদলে যাচ্ছে। আগে আমরা রোজার চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, বড়রা যখন বলত" আজ চাঁদ না উঠলে ভাল হবে", কি যে রাগ হত ! আর এখন হলেও চলে, না হলেও নাই। আমাদের সময় আর অনুভূতিগুলি লুটপাট হয়ে গেল।

আমার মনে আছে, একবার...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

ক্লান্ত আমি

০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ১:১০

আমি ক্লান্ত, খুব ক্লান্ত। আজকাল আর পারিনা, কোন বোঝা টানতে। এভাবে বলা হয়ত ঠিক হচ্ছে না। নিজের জগত নিজের সংসার তা যেমনই হোক না কেন, বোঝা নিশ্চয় বলা যায় না। কিন্তু কি করি বা কি করব, আমি যে আর পারি না। আজকাল অল্পতেই হাঁপিয়ে উঠি। খুব বিরক্তি নিয়ে কাজ করতে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

কিছু কথা - ১

৩০ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৬



আমি আমার জীবনের অনেকটা পথ পার করে এসেছি, এতটা পাথ পার করেছি যে চাইলেই আর ফিরতে পারি না।

আমি শুধু আমার ভালবাসার মানুষটাকে খুঁজে বেড়াই যাকে এই জীবনে আর খুঁজে পাব না। না পাওয়াই ভাল, পেলে হয়ত খুব খুব বাজে ভাবে আমাদের ঝগড়া হত। আমাদের মনের অন্ধকার দিকগুলি প্রকাশ পেয়ে যেত।...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

মনোজগত

২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:০২

আমি আমার মনোজগতে ঘুরে বেড়াই, আমার মনের বাড়িতে আমি যেমন চাই তেমনই হয়-
ঠিক তেমন।

আমি আমার বাড়ির ছাদে গিয়ে কিছুক্ষণ বসি, আকাশ দেখি, বাতাস খাই আর শুনি পাখির গান।
স্বপ্নগুলিকে যেমন চাই তেমন করে সাজাই, ইচ্ছামত হাসি, কাঁদি, কারও কিছু বলার নাই।
অতি প্রিয় স্মৃতির আলমারি খুলে বসি, উলটপালট করে গুছাই...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

কিছু কথা

২৩ শে মে, ২০০৮ বিকাল ৫:১৯



আমাকে একজন বলল , সে জানে আমার অনেক দুঃখ। সে তার বিশ্বাসে অটল। তার কেন এমন মনে হল আমি জানি না, আমি কোনদিন তার কাছে দুঃখ ভরা গল্প করি নাই । এমনকি আমার অনেক কষ্ট থেকে থাকলেও সে গল্প আমি করব এটা আমার ভিতরে নেই, আহা উহু করাও আমার অপছন্দ।...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৪০৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫টি
  • মন্তব্য করেছেন: ৮২টি
  • মন্তব্য পেয়েছেন: ৭২টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ২৬৭৩ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই