somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আমরা...

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখন দিনগুলি অন্যরকম। বয়স, সময়, অনুভূতি সব বদলে যাচ্ছে। আগে আমরা রোজার চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, বড়রা যখন বলত" আজ চাঁদ না উঠলে ভাল হবে", কি যে রাগ হত ! আর এখন হলেও চলে, না হলেও নাই। আমাদের সময় আর অনুভূতিগুলি লুটপাট হয়ে গেল।

আমার মনে আছে, একবার রোজা ছিল আমের দিনে। আমার বাবা সবাইকে জোর করে সেহেরীতে আমদুধ দিয়ে মেখে ভাত খাওয়াতেন, খেতেই হত... না হলে রোজা রাখা বাতিল। ইচ্ছার বিরুদ্ধে খেতাম যা বলত তা, দুধ, আম, কলা । কারণ রোজা রাখতেই হবে নাহলে লাড্ডুগুড্ডু হয়ে যাব। সেহেরী খেতে উঠার সময় এমন ভাবে উঠতাম আস্তে আস্তে যেন আমার ছোট বোনের যেন ঘুম না ভাঙ্গে, তাহলে আমি একটা রোজা দিয়ে এগিয়ে যাব। সেও উঠলে এমনই করত...
কিন্তু আমি তেমন রোজা রাখতে পারতাম না, খাবারের সামনে গেলে খেয়ে ফেলতাম। আমি মনে হয় রোজা রাখা শুরু করেছি কলেজে পড়তে গিয়ে।

আর আমার অনেক দুস্ট ভাইটা যার অনেক মার খেয়েছি সে রোজা রাখত ঠিক কিন্তু তা ছিল নকল রোজা, লুকিয়ে খেয়ে ফেলত সে। আমার এই ভাইটা আমার অনেক আদরের, কিছুদিন আগে ওর জীবনে খুব কস্টের ঝড় বয়ে গিয়েছে। আমার যতবার মনে পড়ে এই কথাটা খুব কস্ট হয়, খুব। আমার ভাই, আমার আদরের ছোট্ট ভাই......
আমার আরেক ছোট ভাই মারা গিয়েছে সাত বছর বয়সে, তার কথা ভাবলেই অপরাধবোধ পেয়ে বসে। সেদিন দুপুরে আমি ওকে নিয়ে ঘুমাতে গেলে মনে হয় পুকুরে পড়ে যেত না......... থাকত আমাদের সাথে, আমাদের চার ভাই এর একজন হয়ে।

সব আগের মতই আছে, যত দিন যাচ্ছে মা বাবার ভালবাসা বেড়েই যাচ্ছে কিন্তু মন আর তেমন নেই। সেই উল্লাস আনন্দ নেই, কেন নেই? কেন বয়সের সাথে সাথে সব বদলে যায়?

আর ঈদ এ নিয়ে তেমন করে আর নতুন জামা কাপড়ের আনন্দ নেই, কেনা হয় শুধু। তবে এখনও যা ভাল লাগে তা হলে অনেক রাত করে বের হয়ে ঘুরে বেড়ানো, সব ভাই বোন মিলে...... এর মজাই আলাদা, এক এক করে সব শপিংমলে যাওয়া, কিছু উল্টাপাল্টা শপিং আর ফালুদা, আইসক্রীম, জুস খাওয়া।

আমরা এমন করি রোজা পঁচিশটার পর.. অপেক্ষা করছি কবে হব আমরা একসাথে, এজন্যই এখনও ঈদ এলে ভাল লাগে।

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×