আমার দিনলিপি

 

বিচারক!!

২২ শে মে, ২০১০ ভোর ৪:৫০

বিচারক তুমি বিচার করিছো বল কার কোন্‌ দোষে?
নিরীহে মৃত্যু'দন্ড দেবে যে,বল কি বা আক্রোশে!
সত্য বলিতে শপথ করাও কাঠগড়ার ঐ জনে,
ন্যায় বিচারের ব্রত নিয়েছো কি নিজে কভু মনে মনে?
আজ যে তোমার দুয়ারে কাঁদিয়া চাহিলো ন্যায় বিচার,
গর্দান তার ছেদিলো তোমার অসুরিয় তলোয়ার!
কাঁধের উপর ঝোলানো তোমার ন্যায় বিচারের দন্ড,
বিচারক কোথা? জল্লাদ তুমি! বহুরূপী......

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

তবু বেঁচে থাকা..

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:১৯

লাঞ্চনার বিষবাস্পে জর্জরিত,
জনারন্যেও যেন নির্বাসিত,
তবু এভাবেই বেঁচে থাকা,
আর ইচ্ছেগুলোকে স্বপ্নভষ্মে ঢেকে রাখা।

গতানুগতিক হাস্যোজ্জল বদনে পথ চলা,
দীর্ঘশ্বাস নিয়ে নিজেরই সাথে কথা বলা।
তবু এভাবেই বেঁচে থাকা,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

নির্জন নির্ঘূম রাত

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৯

তিমিরের আহবানে চারিদিকে নেমে এসেছে নির্জনতা,
স্তব্ধ হয়ে গেছে ছোট্ট শহরের মুখর প্রাণ চঞ্চলতা।
দিনমনির প্রস্থানে সন্ধ্যায় স্থবির হয়েছিল যেই গতিময়তা,
তা ঠিক এই মূহুর্তে হারিয়ে ফেলেছে শেষবিন্দু চলন ক্ষমতা।
কর্মজীবিরা অবসাদের বাহনে চড়ে হারিয়েছে তন্দ্রাপূরীতে,
একটানা ডেকে চলা ঝিঝিদেরও কন্ঠ থেমেছে চরম ক্লান্তিতে।
নিয়ন বাতিগুলো রাস্তার ধারে অপলক চেয়ে পথিকের অপেক্ষায়,
সর্বহারা মানুষেরা ফুটপাতে শয়নোপযোগী ক্ষুদ্র......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

এলোমেলো

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:১৯

জীবনটা যেন এক হিসেবের গন্ডি,
ছকে বাঁধা সময়ের বেড়াজালে বন্দি,
মানুষের মুখোশেতে রোবটের চলাচল,
গুনে চলি প্রতিক্ষণ যেন দম দেয়া কল।
যান্ত্রিক হয়ে ভুলি মানবের পরিচয়,
হেসে কথা বলি যেন মূল্যের বিনিময়।
স্বীয় স্বত্তার সনে করে চলি অভিনয়,
দেখে সবে হাসি মুখ,পোষে দুখ এ-হৃদয়।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বিষ্ময়কর অনুভূতি...

২৫ শে জুন, ২০০৯ ভোর ৫:০২

প্রেক্ষাপটঃ প্রথমবারের মত তুষারপাত দর্শন।
তারিখঃ ৩১শে ডিসেম্বর,২০০৫, রাত ১২.০০

একঘেয়ে জীবনের দূর্বিসহ ঘানি টানতে টানতে অবসাদ বিষাদ ভারাক্রান্ত শরীর মন যখন ঝিমিয়ে পড়তে চাইছে, গতানুগতিক আরো একটি বর্ষের সেই অতৃপ্ত অন্তিম লগ্নে চেনা প্রকৃতির এক অচেনা রূপ হাতছানি দিয়ে সচেতন করে গেল আমাকে। হিমাঙ্কাবনত তাপমাত্রায়ও শরীরে যেন খেলে গেল উষ্ণতার মৃদু...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

নদীর আর্তনাদ

২৪ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৪

ক্ষুরধার সেই নদীটি আজ নিরব নিথর,
ক্ষীণ কুলকুল ধ্বনিতে চাপা পড়েছে ঊর্মিমালার স্বর।
অথচ যৌবন জোয়ারে সে চঞ্চল ছিল একদিন,
সময় স্রোতে খেই হারিয়ে আজ নিজেই স্রোতহীন।
সুবিশাল হৃদয় প্রান্তে একদা তিলে তিলে গড়ে এক চর,
মুগ্ধ প্রকৃতি তার শিল্পকর্মকে করে সুশোভিত সুন্দর।
সৃস্ট শিল্পের নগ্ন গাত্রে পড়ে সভ্যতার সজীব আচ্ছাদন,
শত রূপে রূপসী প্রকৃতিতে হয় নবরূপের......

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

জনম দুঃখী

১৯ শে জুন, ২০০৯ রাত ৩:১৬

কেউ কি কখনও সূর্যকে ডেকে বলেছে এমন করে?
প্রয়োজন নেই, নিভে যাও তুমি হারাও অক্ষিগোচরে।
কখনও কি কেউ রাতের আঁধারে বলেছে চাঁদকে ডেকে?
চাইনা তোমাকে রূপের ঝলকে কলঙ্ক রেখেছো ঢেকে।
ফুলকে কি কেউ বলেছে কখনও গোপনে এমন কথা?
সৌন্দর্য্যে তোমার রয়েছে যে খাদ, রয়েছে কৃত্রিমতা!
বোধহয় বলেনি তাই না?
প্রশ্নগুলো বড়......

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

এক পশলা বাতাস

১৬ ই জুন, ২০০৯ ভোর ৪:২৪

এক পশলা বাতাস সদা খেলতো আমার চুলে,
বিষন্নতা হারিয়ে যেত একটু আমায় ছুঁ’লে।
নির্জনতার অন্বেষনে যেতাম নদীর কূলে,
কখন যেন সঙ্গী হলো আমার আপন ভুলে।
সতেজ হল শরীর সাথে সজীব হল মন,
ঝিরি ঝিরি মধুর গানে ভরলো হৃদয় কোণ।
যখন যেথায় যেতাম আমি থাকতো আমার সাথে,
হিমেল পরশ বুলিয়ে যেত সন্ধ্যা কি বা প্রাতে।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

এতটা....

১৩ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫১

এতটা নিবিড় সম্প্রীতি গড়ে পিছু ফিরে চেয়ে দেখি
বিশ্বাস যাকে ভিত্তি ভেবেছি ছিলো সে শুধুই মেকি!
এতটা বছর কাছাকাছি থেকে আপন জেনেছি যাকে,
সহসাই লাগে কত যে অচেনা সেই প্রিয় মুখটাকে!
এতটা দীর্ঘ পথ পেরিয়েছি চোখে চোখ রেখে তবু,
দেখতে হয়েছে সেই নয়নেই আস্থাহীনতা কভু।
এতটা আস্থা রেখেছি যে জনে রাখবে ভেবেছি সেও,
হেয়ালী করেছে খেয়ালীপনায় কথা......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

শূণ্যতা

১২ ই জুন, ২০০৯ সকাল ৭:৩৮

অসুখ তো নেই অসুস্থতা তবু এমন জুড়ে,
হৃদয়টাকে সন্ধ্যা প্রাতে খাচ্ছে কুড়ে কুড়ে।
সব কিছু আছে চতুর্পার্শ্বে চেনা সীমানার মাঝে,
তবু যে কিসের শুন্যতা এক হৃদয় বীণায় বাজে।
অতীত ছিল যে কান্না হাসির বর্তমানও তাই,
সুখ দুঃখের সম্মিলনেও পরিপূর্ণতা নাই।
শৈশব গেছে কৈশর গেছে যৌবন যায় যায়,
এতগুলো দিন কেটে গেছে সেই অজানা শূন্যতায়।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৪৯৯ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৭টি
  • মন্তব্য করেছেন: ২৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৫২টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ২১৭৯ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই