অপূর্ণ আয়োজন
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অপূর্ণ আয়োজন
নতুন বছরে নতুন আঙিকে
হালখাতা খুলে বসেছি,
হৃদয়াঙ্গন প্রীতির রঙিন
ফুলে ফুলে সাজিয়েছি,
হিসেবের খাতা মেলানোর ভার
বিবেকের কাছে ন্যস্ত,
নবঅনুরাগে, শিহরন জাগে
মহাজন তাই ব্যাস্ত,
প্রশ্ন করেছি নষ্ট ক্ষণের
মূল্য পেয়েছো কি?
বিবেক জানায় সরল উত্তর
‘অদ্যাবধি বাকী’।
সুধায় আমার এত আবেগের
মূল্য দেয়নি কেউ?
বলে অকপটে ‘ভাসিয়েছে তাকে
জীবন নদীর ঢেউ’।
জানতে চেয়েছি ঝরা অশ্রুর
মূল্য পাওনি তুমি?
বলে সে ‘বৃথাই চেষ্টা করেছো
ভেজাতে সে মরুভূমি’।
জিজ্ঞাসা করি ভরেছে কি খাতা
শত কবিতার দামে?
হেসে বলে ‘সেতো উৎসর্গিত
হয়ে আছে কারো নামে’।
আশাহত হয়ে বন্ধ করেছি
এই হৃদয়ের দ্বার
বিদ্রুপ হেসে বলেছে বিবেক
ভূল করোনা তো আর।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন