ঝিনাইদহঃ
দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে ২০১৩ সালের মার্চ মাসে জীবীকার সন্ধানে মিলন মিয়া (৩২) পানি সরবরাহ প্রকল্পে শ্রমিকের কাজ নিয়ে যান যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায়। সেখানে কর্মরত অবস্থায় বুধবার ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন তিনি। আর এই ক্ষেপনাস্ত্রের আঘাতেই চুরমার হয়ে যায় মিলনের স্বপ্ন। মিলন মিয়ার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার কানবিল গ্রামে হলেও তিনি ছোট বেলা থেকে নানা বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙ্গা গ্রামে সৎ পিতা ফজেল মিয়ার কাছে বড় হন। তার পিতার নাম মৃত সদর উদ্দীন এবং মাতার নাম রোকেয়া বেগম। মিলা ওরফে ঝিলিক নামে মিলনের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মিলনের সৎ পিতা ফজেল মিয়া জানান, ২০১৩ সালের মার্চ মাসে চার লাখ টাকা খরচ করে মিলনকে লিবিয়ায় পাঠায়। এই টাকা মিলনের শ্বশুর ও তিনি বহন করেন। তিনি আরো জানান, বুধবার দুপুরে মিলনের এক সহকর্মীর কাছ থেকে মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন তার পরিবার। বৃহস্পতিবার মিলনের লাশ উদ্ধার করে ত্রিপলির একটি হাসপাতালে রাখা হয়েছে বলে লিবিয়া থেকে মিলনের এক বন্ধু তার বাড়িতে ফোন করে জানায়। মিলনের একমাত্র বোন রেশমা খাতুন ও সৎ ভাই রিপন মিয়া ভাইয়ের লাশটি ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবী জানান। মিলনের মা রোকেয়া বেগম ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই নির্বাক। তিনি ছেলেকে হারিয়ে হতবিহবল। যাকেই কাছে পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে তিনি মিলনের খবর জানতে চাচ্ছেন। মিলনের মামাতো ভাই আব্দুল মালেক জানান, মিলন ছিল শান্ত প্রকৃতির। তার সঙ্গে কারো কোন বিবাদ ছিল না। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হেসেন জানান, তিনি মিলন নামে মহেশপুরের এক ছেলের মৃত্যুর খবর মিডিয়ার মাধ্যমে শুনেছে বলে জানান। তবে এ ব্যাপারে সরকারী ভাবে কোন তথ্য তাদের কাছে এখনো আসেনি। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তার মিলনের লাম ফেরত চেয়ে বৃহস্পতিবার যশোর কর্মসংস্থান অফিসে নিহতর পরিবার আবেদন করেছে।
ক্ষেপনাস্ত্রের আঘাতে মিলনের স্বপ্ন চুরমার পরিবারে শোকের ছায়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।