somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেঠে ভাত নাই, মাথার উপর কড়া রোদকে শিশু হৃদয় তখন প্রশ্ন করা শিখেনি।

১০ ই মে, ২০১৪ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন হয়তো চতুর্থ কিবা পঞ্চম শ্রেণিতে পড়ি। আমাদের পাশ্ববর্তী এলাকায় সরকারি অনুদানে নতুন একটা গ্রাম হবে। তাই শহর থেকে এক বা একাধিক চোর বাটপার আসবেন সেটা উদ্ভোধন করতে।

শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আগের দিনেই আমাদের জানিয়ে দিলেন যে, ঢাকা থেকে এমপি (মেম্বার অব প্রতারক) আসবে। সকাল ৭ টার ভেতর যেন ভালো পোষাক পড়ে স্কুলে উপস্থিত হই।

আমাদের প্রাইমারী স্কুলের নির্দিষ্ট কোন ইউনিফর্ম ছিল না। যে যেভাবে পারে স্কুলে আসতো। কেউ সেন্ডেল ছাড়া, কেউ হাফপ্যান্ট পরে কেউবা আবার নতুন সেন্ডু গ্যাঞ্জি।

এক প্রকার খেয়ে না খেয়ে সকাল ৭টা ভেতরেই আমরা স্কুলে হাজির। ৮ টার দিকে যাত্রা শুরু করে গন্তব্যস্থলে পৌছলাম ৯ টার দিকে।

স্যারের নির্দেশে তপ্ত রোদে মরীচিকার সাথে মিতালী করে নদীর পাড়ে গরম বালির উপর ঘন্টা তিনেক দাঁড়িয়ে রইলাম। আমার মনে পড়ে মরুভূমিসম বালুর গরমে বেশ কয়েকবার অধৈর্য্য হয়ে আমি লাইনচ্যুত হবার চেষ্টাও করেছিলাম। কিন্তু স্যারের নির্দেশ বলে কথা।

পেঠে ভাত নাই, মাথার উপর কড়া রোদকে শিশু হৃদয় তখন প্রশ্ন করা শিখেনি।

অবশেষে বিকাল ৩টায় তিনি আসলেন, স্পিড বোটে করে। বোট থেকে নেমেই এমপি মহোদয় গরম বালুর উপর পা দিয়েই ব্যাংগের মতো লাফাইলেন। বাচ্চা হৃদয় তা দেখে ব্যাপক হাসিই পাচ্ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, গণমাধ্যমে আলোচনা-সমালোচনা সত্ত্বেও থেমে নেই মন্ত্রী-সাংসদদের স্বাগত জানানোর আয়োজনে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখার চল। কেন? একটা এলাকায় বা শিক্ষাকেন্দ্রে এমপি/মন্ত্রী আসবেন তাই বলে স্কুলের বাচ্চাদের রাস্তায় দাঁড় করিয়ে রাখতে হবে কেন?

সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে আজ শনিবার এমন ঘটনা ঘটেছে।

বিদ্যালয়টিতে আজ নতুন ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। বেলা ১১টা থেকে এ অনুষ্ঠান শুরুর কথা ছিল। কিন্তু প্রধান অতিথি দেরিতে আসায় অনুষ্ঠান দেরিতে শুরু হয়।

সাংসদকে বরণ করতে স্কুলটির প্রায় ৪০০ শিক্ষার্থীকে সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত কড়া রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন প্রধান শিক্ষক আবদুল কাদের মিয়াসহ আরও কয়েকজন শিক্ষক।

ইচ্ছা হয় আবারো পূনর্জন্ম নেই। বাচ্চাদের মতো আবার স্কুলের আঙ্গিনায় হাফপ্যান্ট পরে প্রবেশ নেই। তারপর শিক্ষক নামধারী ঐসব পাষন্ডদের সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে কথা বলি। তাদের কথামতো কড়া রোদে না দাঁড়িয়ে তাদের মুখের উপর কড়াঘাত করি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×