somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোবারক হোসেন রুবেল
প্রবাস জীবনের ছোট্ট কিছু অভিজ্ঞতা নিয়ে সাজানো আমার এই ব্লগ।

কবিতা হারাম না হালাল?

২৫ শে মে, ২০১৪ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি হিসাবে শেখ সাদীর মর্যাদা তখন আকাশচুম্বী।

একদা এক তপ্ত দুপুরে মসজিদের বারান্দায় বসে শেখ সাদী লিখছিলেন প্রেমের কবিতা।

কোথায় থেকে জানি অদ্ভুত এক পোষাক পড়ে সেখানে এলেন এক সন্নাসী। তিনি শেখ সাদীর পাশে বসলেন। সাদীর মানব-মানবীর প্রেম, দেশ-প্রকৃতির প্রেমের কবিতা শুনলেন।

আগন্তুক সন্নাসী শেখ সাদীর কাছে জানতে চাইলেন, আচ্ছা আপনি যে এই শত শত কবিতা লিখলেন এর একটিও কি কেয়ামতের দিন নেকীর পাল্লায় নিতে পারবেন?

তিনি শেখ সাদীকে নবীর একটি হাদিস শুনালেন।

আবু হুরায়রা বর্ণিত নবী (স.) ইরশাদ করেন, কবিতা দ্বারা উদর পূর্তি করিবার চাইতে পুঁজ দিয়া উদর পূর্তি করাটা উত্তম। ইমামা বোখারি বলিয়াছেন কবিতা হয় অশ্লীল সে-কারণে উহা শরীয়ত বিরোধী। আর সেকারণে কবিতা-চর্চা হারাম এবং না-জায়জ।

নবী (স.) এর আমলে কবিতাই যতসব অন্যায়-বিভ্রান্তি-শত্রুতা দ্রুত ছড়িয়ে দিত। কবিতার মাধ্যমে মানুষ অলীক ও অবাস্তব কথার প্রসার ঘটাত এবং সেসব শুনিয়ে মানুষকে কুরআন থেকে বিমুখ করার চেষ্টা করা হত।

তখন কবিদের ব্যাপারে সুরা বাকারায় আল্লাহ পাক বলেছেন- বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে (২২৪)

এই আয়াতের পর পরই নবী (সা.) তখন নিষিদ্ধ করেন আরবের তৎসময়ের বিখ্যাত কবি ইমরুল কায়েসকে।

জনাব সাদী সাব খুব টেনশনে পড়ে গেলেন, কারণ কবির প্রতি নবী (স.) কর্তৃক শর্ত ছিলো যে, কবিতা যদি অশ্লীল-কুরুচিপূর্ণ না হয়, কবিতার মাধ্যমে যদি আল্লাহ ও তাঁর রাসূলের প্রশংসা নিয়ে হয়, তাহলে সে কবিতার সাথে ইসলামের কোনো বিরোধ নেই। (বুখারী শরীফ, খন্ড ৩, ৩২৫)

একদা এক মাঝ রাতে কবি বসলেন কলম নিয়ে আজ তিনি লিখবেন নবীর সানে কবিতা। তিনি লিখলেন,

‌‌বালাগাল উলা বিকামালিহি
কাশাবাদদুজা বিজামালিহি
হাসনাত জামিউ হিসালিহি

তিন লাইন লিখার পর কবি আর কোনভাবেই চতুর্থ লাইনটা মিলাতে পারছিলেন না। কাঁদতে কাঁদতে ফজরের আযান পড়ে গেলো। তিনি নামাজ পড়লেন আবার চতুর্থ লাইনটার জন্য বার বার ব্যর্থ হয়ে নির্ঘুম চোখ কখন জানি তন্দ্রায় চলে গেল কবি ঠের পাননি।

স্বপ্নযোগে নবী (স.) কবির কাছে বললেন, হে সাদী কবি সাদী তুমি কাদছো কেন আমি জানি। এই নাও তোমার চতূর্থ লাইন। নবী (স.) তাঁর সুললিত কন্ঠে একবার শেখ সাদীর তিনটি লাইন পড়ে নিজের করা চতুর্থ লাইনটাও যোগ করে দিলেন

''বালাগাল উলা বিকামালিহি
কাশাবাদদুজা বিজামালিহি
হাসনাত জামিউ হিসালিহি
সাল্লু আলাইহ ওয়ালিহি।''

গবেষকদের মতে সেই স্বপ্নযোগের ঘটনার পর থেকে শেখ সাদী আল্লাহ নবীর শানে ব্যতিত আর কোন কবিতা লিখেননি।

আজ দেখলাম কবি নজরুলকে নিয়ে বেশ টানা হেচরা করা হচ্ছে। একদল দাবী করেন তাদের অন্যদল বলেন তাদের!! অথচ কবি নজরুলের অনেক কবিতাই ঈশ্বর বিরোধী। মানব মানবীর প্রেমবহুল। পুথি বিরোধী।

আমার ছোট্ট মাথায় এটা ধরে না যে, সেইসব কবিতাই যেখানে হালাল নয় সেখানে কবি কি করে তাদের হয়?

ফেবু লিংক
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×