somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে করবেন অসম্ভবকে সম্ভব

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা রবার্ট ব্রুসো নামে স্কটল্যান্ডের এক সম্রাট ছিলেন। তিনি ছিলেন যেমন সাহসী ঠিক তেমনি দক্ষ শাসক। একাই একশজনের বিপক্ষে তরবারী চালাতে সক্ষম ছিলেন।

স্কটল্যান্ড তখন ইংল্যান্ডের অধীনে ছিল। হঠাৎ একদিন ইংল্যান্ডের রানী তাদের অধিনস্ত সকল রাজ্যে এই বলে নীতি চালু করলেন যে, অামার রাজ্যে থাকতে হলে প্রত্যেককে গোসল করে থাকতে হবে!!!

একে তো পরাধীন তার উপর শীতের দিন! যেন মরার উপর খরার ঘা। বেচারা ব্রুসো পড়ে গেলেন মহা চিন্তায়। পানির তাপমাত্রা মাইনাস। গোসলের কথা মনে হলেই শরীর কনকন করে উঠে।

জনাব ব্রুসো চিন্তা করে দেখলেন, তিনি যদি রানীর করা নীতির বিপক্ষে যুদ্ধ ঘোষনা করতে যান তাহলে গোসল করুয়াদের সমাজে ভীষন লজ্জায় পড়ে যাবেন। সবাই জেনে যাবে যে, মহান বীরপুরুষ শীতকে ভয় পান, ইজ্জত পাংচার হয়ে যাবার আগেই তিনি গোসল করার সিদ্ধান্ত নিলেন।

ব্যাপক আয়োজন করে তিনি বাথরুমে ডুকলেন। ঠান্ডা বালতিতে হাত দিয়েই তিনি আবার দৌড়ে বেরিয়ে এলেন। বালতি যে ঠান্ডা না জানি পানি কত ঠান্ডা! হলনা। বীর সম্রাটের আর গোসল করা হলো না।

সাত-সতেরো ভেবে তিনি আবার বাথরুমে প্রবেশ নিলেন। বানর যেমন তৈলাক্ত বাঁশ বেয়ে এক লাফে তিন মিটার উপরে উঠে আবার পিচ্ছিল বাঁশ পিছলে এক মিটার নিচে নেমে আসে, ব্রুসোও ঠিক তেমনি পনের মিনিট পর শাওয়ারের টেপটায় হাত রাখলেন। ও মা গো!! হবে না, আমাকে দিয়ে হবে না। এবারো বেরিয়ে এলেন।

এভাবে পরপর ছয়বার ট্রাই মারার পর ব্যর্থ হয়ে এই মহান সাহসী যুদ্ধা রাজ্য ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলেন, তবুও তিনি এই মাঘ মাসের ঠান্ডায় গোসল করবেন না।

চলে এলেন হেরা গুহায়। তানজীর ও জায়তুন ফলের গাছের নিচে বসে বসে সাহস সঞ্চারের চেষ্টায় নিমগ্ন রইলেন। হঠাৎ দেখলেন এক মাকড়সা এক জাল থেকে আরেক জালে যাবার চেষ্টা করছে। কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তবুও থামছে না। সপ্তম বারের মতো মাকড়সাটি সফল হলো।

ছোট্ট মাকড়সার বারবার প্রচেষ্টার ব্যাপারটি ব্রুসোকে অনুপ্রাণিত করলো। তিনি রাজ্যে ফিরে এলেন।

রাজ্যে ফিরেই সোজা বাথরুমে প্রবেশ করলেন। এবার তিনি সফলতার সাথেই গোসল কার্য সমাপন করলেন।

বাথরুম থেকে বের হয়ে ভেজা গামছা দিয়ে ভেজা শরীর মুছতে মুছতে রোনালদোর গোল উদযাপনের মতো ডান হাতটাকে মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বললেন, হ্যাঁ, পেরেছি! আমি পেরেছি!! আমি গোসল করতে পেরেছি!! আমি অসম্ভবকে সম্ভব করতে পেরেছি!!!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×