somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর বিভিন্ন দেশের অদ্ভুত কিছু গাছ পর্ব ১

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই গাছের নাম দিভি দিভি, আরুবা আর এই গাছগুলো বেশি দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত আরুবাতে দেখা যোয়। সেখানকার স্থানীয় ভাষায় এদের বলা হয়ে থাকে ওয়াটাপানা। আরুবা, বোনাইরে এবং কুরাকো দ্বীপের প্রধান আকর্ষণ এই দিভি দিভি গাছ। এই দ্বীপাঞ্চলে আসা পর্যটকদের টি-শার্ট, টুপি, নানা উপহার সামগ্রীতে এই গাছের ছবি হরহামেশাই দেখতে পাওয়া যায়।গাছগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো সবসময় দক্ষিণ-পশ্চিম দিকে হেলে থাকে। কিন্তু ওরা ওরকম একদিকে বেকে থাকে কেন ? জানা যায় উত্তর-পূর্ব দিক থেকে এসব দ্বীপে প্রতিনিয়ত তীব্র বাতাস বয়। সে কারণে সেই বায়ুর ধাক্কা খেতে খেতে এই গাছগুলো এমন বাঁকা হতে থাকে। কিন্তু বাঁকা বলে ওরা মোটেও বেঁটে নয়? এই গাছগুলো প্রায় ৫০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
সূত্র


এই গাছটির নাম হলো দ্য ট্যুলে ট্রি । এই গাছটি মেক্সিকোর ওয়াহাকা রাজ্যের সান্তা মারিয়া দেল ট্যুলে শহরে এক গির্জার সামনে আছে। গাছটি প্রায় দীর্ঘ ১৫০০ বছরের পুরনো। এই গাছটি ৩৫.৪ মিটার দীর্ঘ এবং এর ব্যাস ১১.৬২ মিটার।এই গাছটি বিশ্বের সবচেয়ে স্থূলকায় কান্ডের অধিকারী । গাছটির কান্ড এতটাই বিস্তৃত যে গাছটি একাধিক গাছের সমষ্টি বলে অনেকেই ভাবতেন। তবে বিজ্ঞানীরা পরবর্তীকালে পরীক্ষা করে দেখেন যে, এটি শুধু একটি গাছই। একক গাছ থেকে গঠিত একাধিক কান্ডের সমষ্টি এই ট্যুলে ট্রি। তাছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে বিল্ডিং ইটিং ট্রি। এই গাছগুলো বাড়ির উপরে গজিয়ে বাড়ির মধ্যে শিকড় ছড়িয়ে দেয়। স্কয়্যার নট ট্রির ডাল দুটো দেখতে গিঁট পাকানো। এরকম কত যে বিচিত্র দেখতে গাছ পৃথিবীতে রয়েছে, তার ইয়ত্তা নেই।
সূত্র


দ্য সানল্যান্ড বাওবাব এই গাছটির আবাসস্থল হলো দক্ষিণ আফ্রিকার মোডজাদাসক্লুফ অঞ্চলে। এটি হলো বিশ্বের সর্ববৃহৎ বাওবাব বৃক্ষ। এর বয়স প্রায় ১৭০০ বছর। ১৫৪ ফুট লম্বা এই গাছের মাঝখানে গভীর ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আর এটি তৈরি হতে সময় লেগেছে প্রায় ১০০ বছর। গাছটির পেটের মধ্যে এতটা ফাকা জায়গা আছে সেখানে একসময় একটা বার তৈরি করে ফেলা হয়েছিল। এই বারে প্রায় ৬০ জন লোক একসাথে বসার ব্যবস্থা ছিল। তবে ২০১৬ সালের এক প্রাকৃতিক দুর্যোগে এই গাছের এক-তৃতীয়াংশ ক্ষতির সম্মুখীন হয়। গাছের অনেক বড় শাখা-প্রশাখা ভেঙে পড়ে। ফলে কৃতপক্ষ সেই বারটি বন্ধ করে দিতে বাধ্য হন।
তথ্যসূত্র


এই গাছের নাম হলো বটল ট্রি । এই ধরনের গাছ সাধারণত নামিবিয়ার সেমি ডেজার্ট অঞ্চলে জন্মাতে দেখা যায়। এই গাছে কোনো পাতা জন্মায় না সবই কাঁটা আর একেকটা কাঁটা প্রায় ৩০ সে.মি. লম্বা। এই গাছ থেকে একধরনের জলীয় ল্যাটেক্স বের হয় যা খুব বিষাক্ত। স্থানীয় লোকেরা এই আঠা সংগ্রহ করে রাখে এবং কোনো শিকার ধরার সময় তীরের মুখে সেই আঠা লাগিয়ে তারা শিকার করা কাজে
ব্যবহার করেন সেই আঠা।
সূত্র
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×