somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর বিভিন্ন দেশের অদ্ভুত কিছু গাছ পর্ব ২

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই গাছটি সকল মানুষের কাছে সিল্ক কটন ট্রি হিসেবেই বেশি পরিচিত। এই গাছটি বহু প্রাচীন ইতিহাসের একটা সাক্ষী। প্রায় ৭০ ফুট উচ্চতার এই গাছটি কম্বোডিয়ার সিয়েম রিপ প্রদেশের প্রাচীন অ্যাংকর নগরীর এক অন্যতম প্রাচীন নিদর্শন প্রোম মন্দিরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে বেড়ে উঠেছে। গাছটির শরীর থেকে বের হয়ে আসা বিশাল শিকড়গুলো মন্দিরে গাঁ ঘেষে মন্দির প্রাঙ্গনের প্রায় ৩৫ ফুট জায়গা জুড়ে বিস্তৃত লাভ করেছে। গাছটির মোটা শিকড়গুলো এমনভাবে মন্দিরকে জড়িয়ে রেখেছে যা দেখে মনে হবে অনেকটা কোনো অভিশপ্ত প্রাণী মন্দিরটিকে গিলে নিচ্ছে।


অরিগনের ক্রেটার লেকের প্রধান আকর্ষণ ৩০ ফুট উচ্চতার এই একটি ফ্লোটিং ট্রি।
এই লেকের সবচেয়ে পুরনো সদস্য হিসেবে গাছটিকে ওল্ড ম্যান অফ দ্য লেকও বলা হয়।
গাছটির শুধুমাত্র চার ফুটের মতো অংশ জলের উপরে দেখতে পাওয়া যায়।
আর গাছের জলের তলার অংশে মাছের বাসা । লেকের জল পরিষ্কার বলে সেই অংশটুকুও স্পষ্ট দেখা যায়।
গাছটির বয়স প্রায় ১০০০ বছরেরও বেশি। ১৮৯৬ সালে ভূতাত্ত্বিক জোসেফ ডিলার প্রথম গাছটির সন্ধান দেন।
সেই বিজ্ঞানী গাছটি নিয়ে বহু বছর ধরে গবেষণা চালিয়েছেন। গবেষণায় তিনি দেখেন প্রতি তিন মাসে
গাছটি ৬২.১ মাইল দূরত্ব অতিক্রম করে।আর অন্যদিকে গাছটিকে যখন লেক থেকে তুলে সরানোর চেষ্টা করা হয় তখন
একটুও গাছটি সরানো যায়নি।


এই গাছটি আছে পশ্চিম অস্ট্রেলিয়ার ডার্বি শহরে।
গাছটি লম্বা প্রায় ১২ মিটার, আর এর মাঝখানে প্রায় ৫ মিটার ব্যাসের ফাঁকা জায়গা আছে।
জানা যায় ১৮৯০ সালে অপরাধীদের এই গাছের কোটরে বন্দি করে রাখা হতো।
সেই থেকে এই গাছের নাম হয়ে যায় প্রিজন ট্রি। তবে এখন আর সেখানে কোনো অপরাধীদের বন্দি করে রাখা হয় না।
এখন গাছটি ট্যুরিস্টদের জন্য সংরক্ষিত।


১৯৪৭ সালে একজন সুইডিশ আমেরিকান কৃষক এক্সেল আর্লেন্ডসন পর্যটকদের আকর্ষণ করার জন্য
তার রোপনকৃত গাছগুলোর বিভিন্ন আকৃতি দিতে শুরু করেন।তিনি জীবিত গাছের ওপর নানা রকম শিল্পকর্ম নির্মাণে দক্ষ ছিলেন,
এবং এ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষাও চালাতেন। যখন তিনি তার ৬০ থেকে ৭০টি জীবিত গাছে এমন শিল্পকর্ম তৈরি
করতে সক্ষম হলেন তখন তিনি সেই গাছগুলোকে নিজের খামার থেকে তুলে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজ অঞ্চলে রোপন করেন
এবং তার সেসব শিল্পকর্ম দর্শকদের জন্য উন্মুক্ত করে দেন। আর্লেন্ডসন তার এই গাছের নামকরণ করেন সার্কাস ট্রি নামে।
সূত্র; Click This Link
https://www.sciencealert.com/this-tree-trunk-has-been-floating-upright-for-120-years-and-no-one-knows-why
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×