
আমি এখনো উদাস হয়ে যাই,যখন শুনি কারো মোবাইল ফোনে বা কারো স্পিকারে বাজছে,
সেই হারানো সুর,সেই হারানো গান !
যে গানে জুরায় হৃদয় আমার !
সরল মন,সুরের অনুভবতায় রঞ্জিত প্রাণ ।
এখন আর রাত দশটা কি এগারোটা বাজলেই রবিবার হয়না বিটিবি সামনে বসা নিয়ে কোনো দন্ড,
হয়না দেখা রুপালী পর্দার,আর হয়না শোনা কোকিল কন্ঠ সুরের ছায়া ছন্দ,ছায়া ছন্দ ,
এখন আর হয়না দেখা শুক্রবার দুপুর তিনটায় বিটিবির পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা দেখা !
তাই বুঝি এখন আর হয়না,
পরিবার মিলে দেখার মত কোনো চিত্রনাট্য বা নাটক লেখা ।
এখন হয়না যাওয়া ঈদ এলেই,এক দল বেধে কিশোর কিশোরিদের কোনো পার্কে যাওয়া,
হয়না ঈদে সালামি হিসেবে নতুন কোনো দুই টাকার চকচকে নোট পাওয়া ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



