মনের অনেক জমানো কথা যা কখনই কাউকে বলা হয়না । কষ্ট গুলো যেন শুধুই আমার !!!
বাইরে বের হলেই দেখি সবার কত ব্যস্ততা, কত সুখি সুখি ভাব ! ইচ্ছা হয় কোন চলন্ত পথিক কে থামিয়ে জানতে, আপনি কত টুকু সুখী ? পারিনা বলতে। কেউ কষ্ট শেয়ার করতে চায়না, সবাই সুখ শেয়ার করতে চায়। সময় কথায় কষ্ট শেয়ার করার ?
যা বলছিলাম, মনের জমানো কথা ।
আজ ৩ দিন তোমার কোন ফোন নেই, না কোনো বার্তা কেমন আছি, কই আছি, কি করছি ! আমার জানতে ইচ্ছা করে যে কি করছ, কোথায় যাচ্ছ ? হয়তো তুমিও ব্যাথাতুর মন নিয়ে বসে আছ, আমি ফোন করব ভেবে ! তা কি করে হয়, বল ? সে পথ কি খোলা রেখেছ ? যখন কোন কিছু না ভেবে জড়িয়েছিলাম, ভালবেসে জড়িয়েছিলাম। সেই ভালবাসা টা তো মরেনি গো !! তবু কেমনে বল, চলে যেতে ! এসেছিলাম কি তবে চলে যাব ভেবে ? মাথা টা তোমার একটু বেশি-ই গরম জানি, এতটা যেন কোরোনা । আমার সাধ্য কি তোমাকে ছেড়ে যাব ! অভিমান টা একটু ভাঙ্গিয়ে দেখ, তোমাকে জড়িয়েই তো আমার সব কিছু !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

