হয়তো সীমানা ছিলনা তোমার নগরীর
দাওনি দেয়ালের বাঁধ কিংবা রাজ্যের উঁচু বেড়ী ;
বিলুপ্ত হয়েছে যে নগরী
সেই নগরীর প্রাসাদের রূপ মনে জাগিয়ে
কি লাভ !
নতুন রাজ্যের সীমানা-য় কালিমা লেপন করা
ও-তো বোকা রাজার কর্ম;
রাজা-র আবার ভয় !
রাজ্য, রানী আর প্রাসাদ
সে তো তাঁর জন্মগত পাওনা
হতাশা কে কর জয় রাজা, হতাশে কি বা পাওয়া যায়...
মূল্যবান আসবাবে ভরা নতুন কোন প্রাসাদ
যেখানে
সব -ই পাবে, নিজের করে;
সেই পারস্য গালিচা, কাশ্মিরী শাল, বেরিন তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল,
আমার সাজানো হৃদয়, জীবন্ত চোখ, স্বপ্ন আকাঙ্ক্ষা;
আর তুমি--
যাকে ঘিরে এই রাজ্য আমার !
শুনতে চাই,
তুমি শোনাবে, বাজাবে সপ্ন-বীণ..
বলবে
রানী,
সব আছে আমার এখন, ছিলনা আগের জগতে কোনদিন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

