- কী হল এত বিমর্ষ কেন ?
- আকাশ মেঘলা তাই ।
- আর ওই চোখের নিচে কালি ?
- কাল রাতেও তারা গুনেছি ..
- কবে যে এ পাগলামী শেষ হবে তোমার !
- গ্রহন এলে ।
- সে কী কথা শুনি ?
- কেবলই বলে যাওয়া , ফুরাবে কী ?
- বড্ড কঠিন করে বল , বুঝতেই পারি না !
- নীলকন্ঠ বুঝা যায় না ।
- সে আবার কী গো ?
- কল্পনার পাখি , রোজ জানালায় এসে আমাকে ঘর ছাড়ার জন্য ডাকে .. ও জানে সোনালী আলোর সূর্যটা রক্তিম লাল হয়ে কোথায় লুকায় , আরো জানে বাতাসের গায়ে গন্ধটা ক্যামন , বৃষ্টির গানে কি কথা লিখা সব ..
- আহা তাই বুঝি ! হা হা
- হেসো না , ও শুনতে পেলে রাগ করবে । ভীষন অভিমানী ।
- আচ্ছা নাই বা হাসলাম । আজ কী করবে শুনি ?
- দুপুরের মিষ্টি রোদ কিংবা কুয়াশায় মাখাবো নিজেকে ।
- কী করে ?
- শীতের চাদর গায়ে জড়িয়ে পথে নামব তারপর হেঁটে যাব কোলাহল বিহীন সুনসান অরণ্যের দিকে ..
- মাথাটা পুরোটাই গেলো তোমার , এই পৌষের দুপুরে কি পথে মানায় গো ?
- পথিকের তো পথই ভরসা ।
- হুম , তুমি পথিক কবে থেকে ?
- জন্মের পর থেকেই , কিন্তু বুঝতে যা একটু লেগেছে সময় ।
- আজ কবিতার কী হল ? শুনাও একটা ।
- কবিতার আজ ছুটি , আজ পাগলীর সাথে চা আড্ডা ঝুপড়ী দোকানে ..
- আর আমার বুঝি কদর নেই ?
- সেও ভেবে রেখেছি , রবিবার তোমাকে কাশফুল দেখাতে নিয়ে যাব , দূরে মরা নদীর পাড়ে , তারপর মেঠো পথ ধরে যাব পাহাড়ের কাছে ।
- তারপর .....।
- মুঠোবন্দী জোনাকী এনে দেব , চন্দ্রবিলাসী রাত দেব , শিশির ভেজা সবুজ ঘাসের স্বপ্ন অথবা নীল জলের একটা বিশাল সমুদ্র ..
- এত কিছু দাও , তবু কেন তোমাকে দাও না সর্বেসর্বা ?
- আমিতো কূয়াশার মতন , আধো আলো আধো ছায়া হয়ে থাকি
- আবার সেই হারানোর ভয়
- পেয়েছিলে কবে ? আমিতো হারানো মানুষ , আমাকে অধিকার করে নিবে একান্তে একজন সে দুঃস্বপ্ন , আমি মুক্ত বিহঙ্গ .. ভালবাসা মুঠোবন্দী করতে নেই ..
ওরা আমায় ডাকছে , প্রেম আহ্বান শুনছো ? একসাথে কত আকুতি ! আমি যাচ্ছি , ঠিক রবিবার ফিরব .. আমি কথা রাখতে জানি ..
- যাও আর এসো না .. আমাকে শুধু কাঁদাও ..
- কান্নার রঙ কী জানো ? যেদিন জেনে যাবে সেদিন থেকে আমি শুধুই তোমার .. আজ তবে আসি .................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

