এবার দেখি “ক্লোজ আপ ওয়ান” আঁটসাঁট বেধে নেমেছে। ইন্টারনেট, পত্রিকা, ফেস বুক সব জায়গায় খালি “ক্লোজ আপ ওয়ান” । কিন্তু যতই মার্কেটিং করুক। শো কোন মাল মসলা না থাকলে তো হবে না। ওইদিন “ক্লোজ আপ ওয়ান” এর অফিসিয়াল ব্লগ এ সোনিয়ার সাক্ষাৎকার পড়লাম। পড়ে আমার এত হাসি পাইল। প্রশ্নকর্তা যখন বলল সোনিয়া, আপনি নিজেকে কি হিসেবে পরিচয় দিতে চান, সে বলল সে প্রথমত একজন মানুষ, এরপর একজন নারী। আরে! ও যে মানুষ কিনা এটা কি আমরা আমরা জানতাম না। তার চেয়ে হাস্যকর বিষয় হল ও নাকি নারী। আরে, কেউ কি কখনও বলেছে যে ও একজন পুরুষ। একটা কথা ও বলেছে, “ক্লোজ আপ ওয়ান” ওকে ৬ মাসে যে জায়গায় নিয়ে গেছে, সারা জীবন পরিস্রম করলেও তারা সে জায়গায় যেতে পারত না। কিন্তু আমার প্রশ্ন হল ও যদি মনে করে “ক্লোজ আপ ওয়ান” ওকে শিল্পী হিসেবে নিজেকে সফল মনে করে তাহলে কানাডায় কি করে? ও ওয়েস্টার্ন মিউজিক এর উপরে প্রশিক্ষণ নিচ্ছে এটা এর উত্তর হতে পারে। সে বলেছে সুযোগ পেলে সে এটি সংগীতমুলক প্রশিক্ষণকে্দ্র করতে চায়। সে আমাদের দেশের শিল্পীদের নিয়ে ভাবছে এটা ভাল লাগল শুনে। আমাদের দেশে একটা শিল্পীদের জন্য একটি গানের প্রতিষ্ঠানের অত্যন্ত প্রয়োজন। তবে সবচেয়ে ভাল লাগসে যখন দেখলাম। ও ভক্তদের প্রত্যাশা নিজেদের কর্তব্য মনে করছে। এটা খুব দারুন একটা ব্যাপার। এরকম মনোভাব খুব শিল্পীর মধ্যেই দেখা যায়। লেখক এই বক্তব্য যে শিরোনাম হিসেবে দিয়েছে এজন্য লেখককে ধন্যবাদ। যাই হোক সোনিয়ার জন্য শুভকামনা রইল! ও ভাল থাকুক।
সাক্ষাৎকারটি যারা পড়তে চান নিম্নের লিঙ্কে লগ ইন করতে পারেন-
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




