মন্টুর খুব মন খারাপ। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। মা'র কাছে আবদার করেছিল একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবার জন্য। আজকে মন্টু মা'র সাথে নিউ মাকের্ট গিয়েছিল কিন্তু মা তাকে গাড়ি কিনে দেয়নি। পাশের বাসার রনির একটা আছে লাল রঙের। রনির বাবা জন্মদিনে তাকে গাড়িটা উপহার দেয়। রনিদের বাসায় গেলে মাঝে মাঝে মন্টুকে খেলতে দেয়। মন্টুর ইচ্ছে করে সারাদিন খেলতে । তার যদি নিজের একটা থাকতো তাহলে সারাদিন খেলতে পারতো। মন্টুর তো বাবা নেই তাই তার জন্মদিনে কোনকিছু পায় না। তার মা একটা ছোট চাকরী করে । সংসারে মাত্র দুজন মন্টু আর তার মা। মন্টু শুয়ে শুয়ে চিন্তা করে যখন ও বড় হবে, চাকরী করবে, তখন একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে। সারাদিন সেটা চালাবে। এটা চিন্তা করতে করতে মন্টু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে......।
আলোচিত ব্লগ
মহাজন জিন্দা হ্যায়!!!

মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন
ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন
শৈশব- কৈশোর বেলার গল্প

আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ পাখির জগত

টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন
মোহভঙ্গ!

পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।