আমি একসময় মিউজিক করতাম কী-বোর্ড বাজাতাম। প্রথম দিকে আমরা সপ্তাহে ৩/৪ দিন প্রাকটিস করতাম পরে আস্তে আস্তে কমে আসে, তেমন একটা করা হতো না। ৯৮ সালের কথা ডিসেম্বর মাস ছিল । একটা শো ছিল কিন্তু সেটা হঠাৎ করে ৩/৪ দিন আগে আমাকে জানালো আমি বললাম প্রাকটিস নাই হঠাৎ করে বললে ক্যামনে করবো? সবাই বললো সমস্যা নাই করে ফেলবো। আমি তখন পড়লাম জ্বরে, ওদেরকে বললাম আমি পারবো না করতে শরীর খুব দুর্বল দাঁড়ায় থাকতে পারবো না। ওরা বললো ঠিক আছে। যেদিন শো হঠাৎ দেখি ওরা সবাই বাসায় এসে হাজির বলে আমাকে যেতে হবে। আমি বললাম আমার অবস্থা দেখ আমি ক্যামনে করবো? বলে তোকে ছাড়া করা যাবে না। কেন যাবে না আমার পিসগুলি গীটার দিয়ে মারলেই তো হয়। বলে না যাওয়াই লাগবে তোকে ছাড়া হবে না। বাসায় আমার মা ছিল আমার মাও বললো ওর যে অবস্থা ও পারবে না তোমরা ওকে ছাড়াই করো। শুনলো না আমকে বলে ৩/৪ টা গান করার পর সাথে কাউকে দিয়ে বাসায় পাঠায় দিব। শেষ পর্যন্ত গেলাম। আমার দাঁড়ায় থাকতে কষ্টা হচ্ছিল, মনে নাই কয়টা গান হইছিল তবে অনেকক্ষন ছিলাম আমি বললাম আর পারবো না আমি চলে যাবো। একা বের হলাম ওখান থেকে অনেক কষ্টে একটা রিক্সা পেলাম তারপর শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বাসায় আসলাম। মাঝে মাঝে চিন্তা করি আমরা কত স্বার্থপর।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।