গল্প
বেত
-আমিনুল ইসলাম মামুন
শরীফদের শ্রেণী শিক্ষক আমির আলী সাহেব খুবই রাগী একজন মানুষ। গায়ের রংটা তার ধবধবে ফর্সা। রাগলে তার দু’টো গাল আপেলের মতো লাল হয়ে যায়। প্রতিদিনই তিনি ক্লাসে ঢুকে বেত দিয়ে টেবিলের ওপর ‘কষ’ ‘কষ’ করে কয়েকটা আঘাত করেন। তার ওপর লালচে চোখের শাসানো ভাষাতো আছেই। তার হম্বি-তম্বিতে ছাত্র-ছাত্রীরা যতটুকু পড়া মুখস্ত করে আসে, তাও যেন ভুলে যায়। আজও এর ব্যতিক্রম হয়নি। তারপর চড়া গলায় বললেন, `যারা পড়া মুখস্ত করে আসোনি তারা সবাই একদিকে এসে দাঁড়াও। আগে এদেরকে ধোলাই করে নিই।’
শ্রেণী কক্ষের ভেতরে যেন যথারীতি ভূমিকম্প হচ্ছে। যারা পড়া মুখস্ত করে আসেনি তারা সবাই বেঞ্চ থেকে উঠে এসে শিক্ষকের টেবিলের ডানপাশে দাঁড়াতে লাগলো। দাঁড়ানো শেষ হলে আমির আলী সাহেব এক এক করে গুনতে লাগলেন, এক... দুই... তিন...। এভাবে সতেরো পর্যন্ত। আমির আলী সাহেব মনে মনে ভাবলেন, এতোগুলোকে পেটাতে গেলে তো আমি নিজেই হয়রান হয়ে যাবো। তার চেয়ে ভালো ওদের একজনকে দিয়ে আরেকজনকে পেটানো যাক।
যেই ভাবা, সেই কাজ। হুঙ্কার ছেড়ে বললেন, ‘বাহ্ বাহ্ ..., এ তো দেখি পড়া না শেখাদের মিছিল হয়ে গেলো। সবুজ, তুমিতো পড়া শিখোছো। যাও, অফিস কক্ষ থেকে মোটা দেখে দশটা বেত নিয়ে আসও।’
সবুজ জানে বিলম্ব হলে এ কারণে তার ওপর খড়গ নেমে আসতে পারে। তাই দ্রুত পায়ে গিয়ে বেত নিয়ে এলো। ভীত কণ্ঠে বলল, ‘স্যার চিকন-মোটা মিলিয়ে নয়টা পেয়েছি।’
বেশ ভারী কণ্ঠে আমির আলী সাহেব বললেন, ‘চলবে।’
একটা বেত নিজ হাতে নিয়ে বললেন, ‘আটজন এখান থেকে আটটা বেত নিয়ে চারটা গ্রুপ করো। বাকিদের পালা পরে।’
অত্যন্ত ভীত ও ফ্যাকাশে মুখ নিয়ে এক এক করে আটজন টেবিলের ওপর থেকে আটটি বেত নিয়ে চারটি গ্রুপে একে অপরের মুখোমুখি দাঁড়ালো। তারপর বললেন, ‘এবার শুরু করো। যে খাতির করবে, তার জন্য আমি আছি।’
একজন সহপাঠি আরেকজন সহপাঠির গায়ে আঘাত করছে। এ যেন মূল আঘাতের চাইতে তিন-চারগুণ বেশি জোরে শরীরে বিধছে। রুমের ভেতরে শুধুই বেতের আঘাতের ‘কষ’ ‘কষ’ শব্দ শোনা যাচ্ছে। এই দৃশ্য দেখে পড়া মুখস্ত করাদের মধ্য থেকে একে একে আরও দু’জন পড়া মুখস্ত না করাদের সারিতে এসে হাজির হলো। তারা বাড়ি থেকে পড়া শিখে এসেছিল। কিন্তু এই অবস্থা দেখে ভয়ে সব পড়া খেয়ে ফেলেছে। আর একজন পেছনের দরজা দিয়ে দৌড়ে পালাতে গিয়ে স্কুলের বারান্দায় পড়ে যায়। কিন্তু আবার উঠে দৌড়ে পালিয়ে গেলো।
এমন সময় টেবিলের ওপর রাখা আমির আলী সাহেবের মোবাইল ফোনটা বেজে উঠলো। বিরক্তির সাথে ফোনটির দিকে তাকিয়ে ‘এই জিনিসটা যে আবিস্কার করেছে, তাকে কাছে পেলে ইচ্ছেমতো বেত দিয়ে কষে পেটাতাম’ বলে কলটা রিসিভ করতে করতে বারান্দার দিকে গেলেন। এই সুযোগে ছাত্ররা ‘খাতির পর্ব’ সারতে বিন্দুমাত্রও দ্বিধা করলো না।
একটু পরই দেখা গেল আমির আলী সাহেবের অন্য হাতে থাকা বেতটি মাটিতে পড়ে গেল। চোখ দু’টি টলটল করে উঠলো পানিতে। ক্ষণিকের মধ্যেই আমির আলী জ্ঞান হারিয়ে পড়ে গেলেন স্কুলের বারান্দায়। অন্য শিক্ষক ও ছাত্ররা এসে তাকে ধরাধরি করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলেন স্কুল সংলগ্ন একটি ডাক্তার খানায়।
পরে জানা গেলো আমির আলী সাহেবের একমাত্র ছেলে যে স্কুলে পড়তো সে স্কুলের একজন বদমেজাজী শিক্ষকের হাতে অতিরিক্ত এবং শরীরের বিভিন্ন অংশে অসতর্ক ও মাত্রাতিরিক্ত বেত্রাঘাতে জ্ঞান হারিয়েছিল। আধাঘণ্টা পর নিশ্চিত হওয়া গেলো যে, সে চলে গেছে না ফেরার দেশে।
E-mail : [email protected]
=====0=====
আলোচিত ব্লগ
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।