somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্যময় কিছু ঘটনা-১

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যরাত। টিপ টিপ বৃষ্টি। ঘোর অন্ধকার। অমাবষ্যা রাত। একটু একটু শীত। দরজা জানালা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। হটাৎ প্রচন্ড বজ্রপাতের আওয়াজে ঘুম ভেঙ্গে গেল।

চোখ খুলে দেখি জানালা খোলা। জানালা দিয়ে বৃষ্টির পানির কনা ঢুকে ঢুকে পায়ের কাছের বিছানাটা ভিজে গেছে। ঘুম ভাংতেই যেই প্রশ্নটা মাথার ভিতর আসল সেটা হলো ঘুমানোর আগে আমিতো জানালা বন্ধ করে রেখেছিলাম তাহলে জানালা খুল্ল কিভাবে? হয়ত বাতাশে খুলে গেছে। যাই হোক যে ভাবে হোক খুলছে। এখন কাজ হলো ওটাকে বন্ধ করা। বন্ধ করব বলে গায়ের থেকে চাদর টা সরিয়ে উঠতে যাবো এমন সময় বিদ্যুৎ চমকানির আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম জানালার কাছে কোন একটা মেয়ে-মানুষ দাড়ানো। এতো অল্প সময়ে ই বোঝা গেলো কেউ একজন আছে। আমি সামান্য ভয় পেলাম। কিন্তু অপেক্ষা করতে লাগলাম পরবর্তী বিদ্যুৎ চমকানির পরবর্তী বার শিওর হতে চাই।পরক্ষণেই আমি স্পষ্ট দেখতে পেলাম এবং মজার ব্যাপার আমি মেয়েটাকে চিনতে পারলাম। মেয়েটির নাম রুনা। রুনাদের বাসা ঢাকা নাখালপাড়াতে। আমি কি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি। নাহঃ আমিতো জেগেই আছি। তাহলে আমি যা দেখছি তা কি সত্যি? আমি কি চিৎকার দেবো না কি করবো বুঝতে পারছি না। কারন যে মেয়েটিকে আমি জানালার পাশে দাড়ানো দেখছি সে থাকে ঢাকায়। আর এই ঘটনা ঘটতেছে আমার গ্রামের বাড়ি বাগেরহাটের একটি অজোপাড়াগায়ে। এই মেয়টি গত ৩ মাস আগে মারা গেছে। আমি ভয়ে ভয়ে আর কোন কিছুই করতে পারলাম না। তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লাম। জানালা খোলাই রইলো। সারারাত ঘুমাতে পারলাম না। বুঝতে পারলাম না মাথার ভিতর হেল্যুসেশান হচ্ছে নাকি বাস্তবেই কিছু দেখছি। মনে মনে ভাবলাম হয়ত আমার দুর্বল মনের ভ্রান্ত চিন্তা এটা। সকাল বেলার দিকে একটু ঘুম হলো। যখন ঘুম ভাঙ্গলো তখন ৮টা বাজে। বাইরে বের হলাম জানালার সামনে গিয়ে সবচেয়ে বেশি অবাক হলাম ওখানে কেউ একজন দাড়িয়ে ছিলো সেই পায়ের ছাপ এখনও আছে।

এই "রুনা" মেয়েটিকে আমি খুব ভালো করে চিনি। আমি যে মেছ বাসাটায় ভাড়া থাকতাম সেই বাড়িওয়ালির ১ম মেয়ে। চেহারাটা খুব সুন্দরী না হলেও পুরা মাটির মানুষের মত একটা নরম ভাব আছে। তার ছোট বোন "জোছনা" পরির মত সুন্দরী (আমি কখনও পরী দেখিনি) আর তার রূপ থেকে সবসময় মনে হয় জোছনা ঝরে। স্বভাবতই আমি সুন্দরীর পুজারী। জোছনাকে বেশ ভালো লাগতো। কিন্তু বাড়িওয়ালার মেয়ে বলে সাহস করে কোনদিন কিছু বলিনি। মনের কথা মনেই রাখছি:P। একদিন বিকাল বেলা কলেজ থেকে এসে একটু বসে আছি আমার রুমে। দরজা খোলাই ছিলো হটাৎ করে রুনা মেয়েটি আমার রুমে ঢুকলো। আজ ওকে অনেক সুন্দর লাগছে। একদম ষাট দশকের নায়িকাদের মত। শর্ট করে গ্রামীন স্টাইলে একটা শাড়ি পরছে, গলায় বড় বড় গহনা, পিছনে বড় করে খোপা করা, নাকে নাকফুল আছে। দুই পায়ে ই নুপুর পরেছে। মনে হচ্ছে মেয়েটি কোন মঞ্চে এখন নাচ করার জন্য এসেছে। আমি দেখে তো হ্যাবলা হয়ে চেয়ে আছি। আর সেই সুযোগে কোন কথা বলার আগেই মেয়েটি আমার পায়ে হাত দিয়ে তিন বার ছালাম করে পায়ের ধুলা মাথায় নিয়ে হটাৎ করেই বেরিয়ে গেলো। আমি কিছু বুঝে উঠতে পারলাম না....।

পরদিন জোছনাকে জিজ্ঞাসা করলাম গতকালা রুনার জন্মদিন ছিলো নাকি ও যে হটাৎ করে আমাকে ছালাম করলো। উত্তরে জোছনা শুধু্ একটু হাসি দিলো।

কয়েকদিন পর আমার কলেজ রমজানের বন্ধ হলো আমি ছুটিতে বাড়ি চলে আসলাম। প্রায় দুই মাস বাড়িতে থাকলাম। দুই মাস পর যখন ঢাকায় আসলাম তখন শুনলাম ঈদের সময় নাকি রুনার এক প্রবাসী চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। এই খুশির খবরটা আমার কাছে বেশিক্ষন খুশির হলো না কারন। জোছনা এসে আমাকে বল্ল যে তার আপু নাকি তার কাছে বলছে যে সে নাকি আমার জন্য অপেক্ষা করছে। সে তার বাবা মা'র কথা মত বিয়া করলে ও মেয়েদের বিয়া নাকি একবার ই হয়। আর স্বামী হিসাবে যাকে মেয়েরা একবার বরণ করে তাকে সে কখনও মন থেকে মুছতে পারে না। সে নাকি মনে মনে আমাকেই স্বামী হিসাবে গ্রহণ করেছে। আমিতো পুরাই অবাক বলে কি এই মেয়ে।

আমি বাসা ছেড়ে দিলাম চলে আসলাম। তার কিছুদিন পর শুনলাম মেয়েটি নাকি কি দেখে ভয় পেয়ে মারা গেছে।খবরটা শুনে অনেক দুঃখ পেলাম। এবং মেয়েটির মরার খবর পাওয়ার পরই তাকে আমার ভিষন আপন মনে হতে লাগল। আর দিন দিন ওর মৃত্যুর শোক আমার ভিতর প্রবল হতে লাগলো...
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×