somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

৪২০
আবার যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন, তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ - কাঁদবে কুটীর-অঙ্গন!

সবার ওপরে পুলিশ সত্য তাহার ওপরে নাই!

০৪ ঠা জুন, ২০১২ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘পুলিশ এখন আগের চেয়ে ভালো’
সাংবাদিকরা খামোখা চমকালো!
আগের থেকে অনেক ভালো পুলিশ
তাদের নিয়ে তবুও প্রশ্ন তুলিস!
পুলিশ এখন ভালো আগের থেকে
ঘাবড়ায় না আইনজীবীদের দেখে!
বিষ নামাতে পুলিশ এখন ওঝা
টিচারদেরও পিটিয়ে করে সোজা!
পুলিশ এখন ডান্ডা মেরে রোজ—
কেবল করে সাংবাদিকের খোঁজ!
পুলিশ এখন ভালো আগের চেয়ে
ছাড় দেয় না এত্তোটুকুন মেয়ে!
পুলিশ এখন আদালতের মোড়ে
ইয়ের মতো হন্যে হয়ে ঘোরে!
পুলিশ এখন সেরের ওপর সোয়া
তাই পুলিশের বিবেক গেছে খোয়া।
যতই লাফাও চেঁচাও চিড়িক পিড়িক
প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকটিরিক—
লাভ হবে না কাজ হবে না তাতে
একচ্ছত্র ‘পাওয়ার’ ওদের হাতে!
পুলিশ এখন ধার ধারে না মোটে
তাই মুখে তার খিস্তি ফুটে ওঠে।
বীর পালোয়ান ভয় পাবে সে কিসে?
মারবে পুলিশ পায়ের তলায় পিষে।
দুঃসাহসী নেই কোনো ভয় ডর
পুলিশ পুলিশ পুলিশ ভয়ংকর!
পুলিশ এখন আগের থেকে পটু
স্লিম ফিগারের, নেই ভুড়ি নয় মটু!
পুলিশ এখন আগের চেয়ে কড়া
তাই খবরদার লিখিস না যেন ছড়া!
যাসনে কাছে, যাসনে কাছে বোকা
খেপলে পরে মারতে পারে টোকা!
ওদের হাতেই মরা কিংবা বাঁচা
দূরত্ব তাই বজায় রাখিস বাছা!
খুব প্রয়োজন ডিস্ট্যান্সটা রাখা
বুদ্ধি দিলেন গোবর্ধনের কাকা!
পুলিশ এখন নয় রে এত্তো‘টুকু’!
বুঝলি কিছু? বুঝলি খোকা-খুকু?
পুলিশ হচ্ছে একটিমাত্র ‘জাতি’—
সবার গায়েই মারতে পারে লাথি!
নেই পুলিশের চক্ষু এবং কান
ফ্রাংকেনস্টাইন হচ্ছে দৃশ্যমান!
রাষ্ট্রযন্ত্র ভাঙবে সে খানখান?
হইতে পুলিশ সাবধান! সাবধান!!


বলব কী আর ভাই—
সবার ওপরে পুলিশ সত্য তাহার ওপরে নাই...!


লেখক: লুৎফর রহমান রিটন | তারিখ: ০৪-০৬-২০১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ১:১৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×