somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চৌদ্দগ্রামে বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশনের জন্য নিয়ে ২ তরুণীকে ধর্ষণ

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌদ্দগ্রামে বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশনের জন্য নিয়ে ২ তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এক নৃত্যশিল্পির মা বাদি হয়ে গ্রেফতারকৃত ৩জনসহ ৮জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২/৩জনসহ ১১ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ২ নভেম্বর চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। গত ৩১ অক্টোবর উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার পর সোমবার রাতে শামুকসার গ্রামে পৃথক অভিযান চালিয়ে মুল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- উপজেলার শামুকসার গ্রামের ফুলমিয়ার ছেলে স্বপন, সদর দক্ষিণ উপজেলার বাগমারা গ্রামের বাহার মিয়ার ছেলে হাবিব ও ঠাকুরগাও জেলার রানী শংখল উপজেলার বেদাইন গ্রামের হাকিম (২৫)। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই ত্রিনাথ সাহা জানান, গত ৩১ অক্টোবর বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশন শেষে সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া গ্রাম থেকে আসার পথে ২ নৃত্যশিল্পির পথরোধ করে একই গ্রামের হাবিব। পরে চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের স্বপনের বাড়িতে অপর একটি বিয়ের অনুষ্ঠানের কথা বলে তাদেরকে শামুকসার গ্রামে নিয়ে আসে। পরে তাদেরকে শামুকসার গ্রামের মিজান মজুমদারের নবনির্মিত একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে আটক রেখে গণধর্ষণ করে।
এ ঘটনায় এক নৃত্যশিল্পির মা বাদি হয়ে শামুকসার গ্রামের স্বপন (২৩), সুমন (১৯), মাছুম (২০), জাকির (২১), মনির (২২), হাবিব (২৩) এবং ঠাকুরগাও জেলার রানী শংখল উপজেলার বেদাইন গ্রামের হাকিম (২৫) ও আমজাদপুর গ্রামের দুলালসহ ৮ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩জনসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার আলোকে পুলিশ শামুকসার গ্রামে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করেছে।

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×