somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগান্তর কুমিল্লা জেলা প্রতিনিধি জাগোনিউজ২৪ এর মিথ্যা সংবাদ

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগান্তর ১৫নভেম্বর ২০১৫  কুমিল্লা ব্যুরো ও জাগোনিউজ২৪ প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল।চৌদ্দগ্রামে সন্ত্রাসী হামলায় আহত ১০ ভাংচুর লুট।

সংবাদটি পড়ে বুঝা যাচ্ছে একেই ব্যক্তি দুইটি পত্রিকায় একাই সংবাদ প্রচার করেছে। যুগান্তর  কুমিল্লা ব্যুরো ও জাগোনিউজ২৪ প্রতিনিধিরা সরেজমিনে খোঁজ খবর না নিয়ে এই মিথ্যা রিপোর্ট বানিয়েছেন।

আমি এখন আপনাদের সামনে তাদের সংবাদের কয়েটি মিথ্যা তথ্য  তুলে ধরবো। 

১/কুমিল্লায় সন্ত্রাসী হামলায় ৬টি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৫ নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

আসল সত্য হচ্ছে-দুইটি  ঘর ভাংচুর হয়,কোন লুটপাটের ঘটনা ঘটেনি।একজন নারী সুদু আহত হয়েছে।

২/বড়দৈন গ্রামের পার্শ্ববর্তী রতনপুর গ্রামের কয়েক যুবক ওই ইউনিয়নের হাটবাইর গ্রামের এক যুবকের মোবাইল ছিনতাই করে।

আসল সত্য হচ্ছে-মোবাইল ছিনতাই হয়েছে ঠিক, তবে হাটবাইর গ্রামে'র কোন যুবকের নয়। ছিনতাই হয়েছে,চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের তিন যুবকের। এই তিন যুবক তাদের বন্ধুদের বাড়িতে গিয়েছিল।তারা বাড়ি যাওয়ার সময়, বড়দৈন গ্রামের শাহাবুদ্দিন ও রফিক ওই তিন যুবকের মোবাইল ও টাকা নিয়ে যায়। 

৩/এ ঘটনার মীমাংসার জন্য বড়দৈন গ্রামের শাহাবুদ্দিন চেষ্টা চালান। 

এই খানে একটা মজার বিষয় লক্ষ্য করবেন আপনারা,রিপোর্টার যে বড়দৈন গ্রামের শাহাবুদ্দিন উল্লেখ করেছেন, এ ঘটনার মীমাংসার জন্য সেই হচ্ছে আসল ছিনতাই কারী।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়,এই শাহাবুদ্দিন মাদক ও চোরা চালানের জড়িত। তাকে সহযোগিতা করে জগন্নাথ দীঘি ইউনিয়নের যুবলীগ সভাপতি ও যুবলীগ নেতা কামরুল। এদের বিরুদ্বেও অভিযোগ রয়েছে মাদক ও চোরা চালানের।গত মাসে বিজিবি'র হাতে ধরা ও পড়ে যুবলীগ সভাপতি জাফর উল্লাহ্‌।ঘটনার স্থলে টাকার বিনিময় ছাড়া পেয়ে যায় সে।

৪/এতে ব্যর্থ হলে হাটবাইর, নোয়াগ্রাম, রতনপুর গ্রামের কতিপয় সন্ত্রাসী বড়দৈন গ্রামের শফিউল্লাহর বাড়িতে শুক্রবার রাতে হামলা ও লুটপাট চালায়।

আসল সত্য হচ্ছে-যে তিন যুবকের মোবাইল ছিনতাই হয়,তারা চৌধুরী বাজারে গিয়ে কয়েক জন কে বিষয় টা জানায়,চিওড়াতেও তাদের বড় ভাইদের খবর পৌছায়। চৌধুরী বাজারের কয়েক জন ছাত্রলীগ নেতা  বড়দৈন গ্রামের শাহাবুদ্দিন সাথে যোগাযোগ করলে, শাহাবুদ্দিন তাদের কে বড়দৈন গ্রামে আমন্ত্রণ জানান,পরে চৌধুরী বাজারের কয়েক জন ছাত্রলীগ নেতা  ও চিওড়া ইউনিয়নের কয়েক জন বড়দৈন গ্রামে যেতে কিছু বুঝে উঠার আগে থেকে উৎপেতে থাকা শাহাবুদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা চাপাতি হাতে তাদের কে দৌড়াতে থাকে, কয়েক জন  দৌড়ে পালাতে পারলেও কয়েক জন চাপাতির কোপে আহত হয়।

রিপোর্টার তার সংবাদে যাদের নাম উল্লেখ করেছে,সরে জমিনে খোঁজ নিয়ে দেখা যায়,তাদের কে এলাকার লোক জন ভদ্র হিসেবে জানে,এই বিষয়ে জগন্নাথ দীঘি ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল জানান। পত্রিকায় যাদের নাম এসেছে ভাংচুর করে লুটপাট করেছে, আমার কাছে এটা হাস্যকর সংবাদ মনে হয়েছে।যার উপরে ছিনতাইয়ের অভিযোগ তার পক্ষে সংবাদ টা এসেছে।  যুগান্তর ১৫ নভেম্বর ২০১৫  কুমিল্লা ব্যুরো ও জাগোনিউজ২৪ প্রকাশিত সংবাদ জগন্নাথ দীঘি উনিয়নবাসীর কাছে হাঁসির খোরাখ যোগায় এই সংবাদ। 

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×