দরজার কাছে আসতেই বুঝলাম চাবি নিয়ে নামা হয়নি ..আবার সিড়ি ভেংগে পাঁচতলায় উঠবো ..এদিক ওদিক তাকাচ্ছিলাম বিরক্তি দূর করার জন্য , হঠাৎ ফোন বেজে উঠলো - রাফিদের ফোন .. উদ্বিগ্ন হয়ে জানতে চাইলো এত ভোরে আমার কল কেন গেল ...ওর শহরে এখন রাত এগারটা .... বুঝা গেল টেলিফোন সেট নিজ থেকেই এ কাজটি করেছে, মাঝে মধ্য এমনটি হচ্ছে । রাফিদ কে আমার সমস্যার কথা বলতেই সে হাসি ভরা কন্ঠে বলে দিলো কোথায় হাত, কোথায় চাপ দিয়ে চাবি ছাড়াও সদর দরজা খুলে ফেলা যায় .... খুল যা সিম সিম .... বড়সড় পুরো দুপাট দরজা মসৃন ভাবে খুলে গেল , প্রায় বিশেষজ্ঞ পর্যায়ের বুদ্বি .. এভাবেই রাতের বেলায় সবাই কে ঘুমে রেখে বেরিয়ে যেত নিত্যনতুন আনন্দের সন্ধানে .....,
মহামারির বিস্তার কি আবার বাডছে ... সতর্ক থাকুন। , গত এক বছরের শিক্ষা কে কাজে লাগাই .. জীবনযাপনের পদ্বতিকে কভিড মোকাবেলার কৌশলের সাথে মিলিয়ে নেই । সুস্থ থাকুন , ভাল থাকুন ।

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





