আফ্রিকান ঈগলের মত ধীরে ধীরে নেমে এলো ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান । ঢাকার আকাশে অনিয়মিত আসা, সম্ভবত জাতিসংঘের ভাড়া খাটছে, শান্তিরক্ষীদের জন্য । আফ্রিকান শিং এর উপরের দিকের দেশ ... কোন সাগর নেই - ভূমি বেষ্টিত বিরাট দেশ .. জনসংখ্যাও তেমনই দশ কোটির মত... এই সেদিন হাইলে সালাছির রাজতন্ত্রকে হঠিয়ে দিয়ে সোভিয়েট ইউনিয়নের সমর্থনে জনগনের সরকার তৈরী হলো - তবুও অভাব দারিদ্রতা নিত্যসংগী ।
গতবার ছিল সাধারণ ছুটি, এবার লকডাউন .. ভোর বেলায় হাঁটতে গিয়ে তেমন কোন উৎকন্ঠার আভাস দেখলাম না , কেমন জানি আয়েশি গা ছাড়া ভাব ..... —- দেখা যাক পরে পরে কি হয় ।
রুশো রাত বারটায় বাসায় ফিরেছে বিকেল সাড়ে পাঁচটায় ফ্যাক্টরি থেকে বের হয়ে ॥ জমাট বাঁধা ভীর ছিল আশুলিয়া থেকে পুরো রাস্তা - ঢাকা ছাড়ছে মানুষের স্রোত , এরা কেহ মহানগর ঢাকা বা তার জীবনযাপন কোনটির উপরই আস্থা রাখে না — তাই আনন্দ আর সংকট যাই হোক না কেন — প্রথম সুযোগেই ঢাকা ছাড়ে ।
পুরো সাড়ে ছয় ঘন্টা রুশো গাড়িতে ছিল , কি অসীম ধৈয্য — কোন অভিযোগ নেই , বরং বাসা থেকে উদ্বিগ্ন ফোন গেলেই বিরক্ত ———


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


