চল্লিশ বছরের পুরোন ছবি ... টানা তিনঘন্টা । প্রেমের ছবি, গানের ছবি, ফুলের ছবি - Love is faith, faith is forever.
প্রথমবার দেখেছিলাম ১০ টাকায় টিকিট কিনে ভিসিআএর অস্থায়ী সিনেমাহলে - তা বোধহয় বিরাশি সাল ছিল ।গতকাল সকাল থেকে ছবির একটি জনপ্রিয় গানের দু এক লাইন বার বার মনে পড়ছিল — নববর্ষের এই সকালে অনুসন্ধান শুরু করলাম কোথায় পাওয়া যায় , এখনতো আর ভিসিআর ক্যাসেট দরকার নেই - স্ট্রিমিং সাইট খুঁজলেই পাওয়া যেতে পারে, ইউটিউব খুঁজলাম .. বেশ বিরক্তিকর, নেটফ্লিক্স সেখানে নেই .. অবশেষে পেয়ে গেলাম আমাজান প্রাইম এ — চমৎকার ঝকঝকে ছবি ।
আজ রোজার শুরু। দৃশ্যত বাংলাদেশের মানুষ এখন বেশ ধর্ম কর্ম করে — সেই বিরাশি সালে কি এমন ছিল? ... উদার একটি সামাজিক গঠন তখন ছিল - ধর্ম ছিল প্রায় ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় —— বাহিরের জগত ছিল সহমর্মিতা আর উদারতায় ভরপুর । স্বৈরশাসকেরা এর খোলেসের শক্তিকে বাইরে টেনে এনেছে ক্ষমতা পাকা করার জন্য, তারপর ধীরে ধীরে তৈরী হয়েছে ধর্ম ব্যবসায়ীর দল .......
আজকের দিনে সবাই প্রার্থনা করি — শান্তিময় , সমৃদ্ধ বাংলাদেশের জন্য । জয় বাংলা ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


