somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সকল কারণে রেশমার বেঁচে থাকা সম্ভব ছিল

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেশমা কি মৃত্যুঞ্জয়ী নাকি অলৌকিক? রেশমার বেঁচে থাকা কি সাজানো গল্প? সব প্রশ্ন ছাপিয়ে কানে বাজে একটিই প্রশ্ন এভাবেও কি বেঁচে থাকা যেতে পারে? মানুষের মৃত্যুর সাথে লড়াই করার ইতিহাস থেকে নতুনদিনের পক্ষ থেকে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা।
গত ১৭ দিন ধরে রানা প্লাজার হাজার হাজার টন ধ্বংসস্তূপের নিচে উদ্ধারের আশায় এক অকল্পনীয় সংগ্রামে লিপ্ত ছিলেন এই তরুণ গার্মেন্টস কর্মী। তথ্যানুসন্ধানে দেখা যায়, নিয়ন্ত্রিত তাপমাত্রা ও জীবন আচরণ করলে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। সংরক্ষিত ইতিহাসের মধ্যে জেমস স্কট হিমালয়ে পথ হারিয়ে ৪৩ দিন বেঁচে ছিলেন।
খোজ নিয়ে জানা যায়, কয়েকটি শর্ত উপস্থিত থাকলে রেশমার মতই দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব। শর্তগুলো হলো, তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকা, আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকা্‌, আটকে থাকা ব্যক্তি কোন রকম শারিরীক পরিশ্রম না করে বিশ্রাম করা। এছাড়া, আক্রান্ত ব্যক্তি যতদিন আটকে থাকবে ততদিন নিয়ম করে ঘুমানো, দুঃশ্চিন্তাগ্রস্থ না হওয়া ইত্যাদির মাধ্যমেও বেঁচে থাকার সময় বাড়িয়ে তুলতে পারবেন। তথ্যসূত্রঃ http://www.notun-din.com/?p=2499
সন্ধানে দেখা যায়, রানা প্লাজার দুর্ঘটনার পর থেকে রেশমা উদ্ধার হওয়ার পর্যন্ত ঢাকার গড় তাপমাত্রা ছিল ২১.৭৮ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া, রেশমা রানা প্লাজার যেই স্থানে আটকা ছিল সেখানে আলো-বাতাস যাতায়তের সামান্য ব্যবস্থা ছিল। ভবনের সামান্য ছিদ্র দিয়েই রেশমা উদ্ধার কর্মীদের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন।
ভবন ধ্বসের মতো দুর্ঘটনায় আটকে যাওয়া মানুষের বেঁচে থাকার আরেকটি কৌশল হচ্ছে- অপ্রয়োজনীয়ভাবে শরীরের শক্তি ব্য্য় না করা। এখনও পর্যন্ত রেশমার বেঁচে থাকার বিবরণে জানা যায়, রেশমার আটকে পড়া স্থানে বিশেষ কোন চেষ্টা করেননি। তিনি উদ্ধারকর্মীদের দৃষ্টিগোচর হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। নিজে চেষ্টা না করে উদ্ধারকর্মীদের জন্য অপেক্ষা করার কারনেই হয়তো তিনি শক্তি সঞ্চয় করে রাখতে পেরেছিলেন। এছাড়া, রেশমা গনমাধ্যম কর্মীদেরকে জানিয়েছিলেন তিনি নড়াচড়া না করে এক জায়গায় স্থির থেকেছিলেন।
তথ্যানুসন্ধানে দেখা যায়, বিপদগ্রস্থ মানুষেরা খাদ্য-পানির সরবরাহ ছাড়া মানুষ কিভাবে দীর্ঘ সময় বেঁচে থাকে তা নিয়ে গবেষণা করছে। ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণা থেকে জানা যায়, কোন মানুষ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবে কিনা তা তার শারিরীক গঠনের উপরও নির্ভর করে।
এছাড়া, সার্ভাইবাল এক্সপার্টদের মতে, কোন স্থানে আটকা পড়ে গেলে টিকে থাকার অন্যতম প্রধান কৌশল হচ্ছে- আশেপাশে পাওয়া জিনিসপত্রকে বেঁচে থাকার জন্য ব্যবহার করা। উদ্ধার পাওয়ার পর রেশমার বিবরণ থেকে জানা যায়, সেখানে অনেক খাবার-দাবার পড়ে ছিল, অনেক শুকনো খাবার ছিল। দুর্ঘটনার পর ১৫ দিন ধরে তিনি সেই খাবার খেয়েছেন। তবে শেষ দুই দিন ধরে তিনি না খেয়ে ছিলেন। আর কোন খাবার ছিল না।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×