somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি : শীতের তীব্রতা বেড়েছে, জনজীবন বিপর্যস্ত

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে শীতের তীব্রতা আরো বেড়েছে। তীব্র শীতে সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার দিনাজপুরে সর্বনিম্ন ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে রাজধানীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। শীতজনিত রোগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৬ জনের মৃত্যু হয়েছে।


রাজধানীতে বুধাবর তাপমাত্রা ছিল পাঁচ দশকের ইতিহাসে সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার চরম এই বৈরী অবস্থার জন্য বৈশ্বিক উষ্ণতার প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সারাদেশেই এখন বইছে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, তাপমাত্রা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে হিমালয় ছুঁয়ে আসা ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার গতির পশ্চিমা হিমবায়ু দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
বুধবার বিবিসির খবরে বলা হয়, সর্বনিম্ন তাপমাত্রা যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এখন লন্ডনের চেয়েও বেশি শীত পড়ছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, কেবল জানুয়ারি মাস বিবেচনায় গতকালের দিনাজপুরের তাপমাত্রা গত ৫৭ বছরের ইতিহাসে সর্বনিম্ন। এর আগে এই জেলায় ১৯৫৫ সালে রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা এ যাবত্কালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।
৮ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে রাতের তাপমাত্রা সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কমপক্ষে আরো পাঁচদিন থাকতে পারে শীতের এ দাপট। তাপমাত্রার আরো পতন আর বিভাগীয় শহরের মধ্যে বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪, রাজশাহীতে ৮ দশমিক ৬, খুলনায় ৯ দশমিক ৭, বরিশালে ১১, সিলেটে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মাত্র দু’সপ্তাহের ব্যবধানে সারাদেশে আবারো শৈতপ্রবাহ বইছে। তবে ডিসেম্বরের শেষদিকে বয়ে যাওয়া শৈতপ্রবাহের চেয়ে এবার শীতের তীব্রতা অনেক বেশি। হাড়কাঁপানো শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষেরা অতি কষ্টে দিন কাটাচ্ছেন। কোথাও সারাদিনে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। অনেকেই খড়কুটোতে আগুন ধরিয়ে একটু উঞ্চতা লাভের চেষ্টা করছেন।
শীত বাড়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। ফলে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া তীব্র শীতে কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, শেরপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ।
এমাসে আরো এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব শৈত্যপ্রবাহ দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যেতে পারে। তাপমাত্রা থাকতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। [সূত্র : natunbarta.com]
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×