somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলকাতার ছবির বাজার খুলতে ঢাকায় প্রসেনজিতরা

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাউন্টডাউন শুরু হয়ে গেল। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই বদলে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গের ছবির মানচিত্রটা।
বহুদিন ধরে চেষ্টা চলছে বাংলাদেশে পশ্চিমবঙ্গের সিনেমার বাজারকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে ঢাকায় যাচ্ছেন টলিউডের প্রতিনিধিরা। আজ এই খবর দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজার লিখেছে, “বৃহস্পতিবার বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-র আমন্ত্রণে ঢাকা যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, গৌতম ঘোষ, অনিরুদ্ধ রায়চৌধুরী, মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা আর বিজয় খেমকা। ওখানকার আধিকারিকদের সঙ্গে আলোচনা যদি ফলপ্রসূ হয়, তা হলে পয়লা বৈশাখ থেকেই টলিউডের ছবি বাংলাদেশে আর বাংলাদেশের ছবি এখানে মুক্তি পাবে। ‘যদি সত্যি ব্যাপারটা ঘটে যায়, একটা নতুন দিগন্ত খুলে যাবে টলিউডের,’ স্পষ্ট বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।”
প্রতিবেদনে বলা হয়, গত মাসে কলকাতায় ফিকি-র অনুষ্ঠানে এই নিয়ে প্রথম আলোচনা হয়। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এখানকার প্রতিনিধিদলের ওখানে যাওয়াটা সেই প্রক্রিয়ারই পরের ধাপ। ‘ভাবতে পারছেন? বাংলাদেশে যদি আমাদের ছবি মুক্তি পায় এবং ওদের ছবি এখানে মুক্তি পায়, তা হলে আমরা সারা বিশ্বের ২৫ কোটি দর্শকের কাছে পৌঁছে যেতে পারব,’ উত্তেজিত প্রসেনজিৎ।
আনন্দবাজার লিখেছে, “প্রসেনজিৎ একা নন। টলিউডের অনেকেই মনে করছেন, ইন্ডাস্ট্রির জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। কারণ বাজারে একটা ‘স্যাচুরেশন’ এসে গিয়েছে। ভেঙ্কটেশ ফিল্মস-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা বলছিলেন, ‘আমাদের এখানে হল কমে আসছে। ডিভিডি রাইটস, স্যাটেলাইট রাইটস, বক্স অফিস কালেকশন পুরোটাই একটা স্যাচুরেশনে পৌঁছে গিয়েছে। দীর্ঘমেয়াদে ভাবতে হলে বাজারটা বাড়াতেই হবে। আর সেটা বাড়ানোর সবচেয়ে ভাল জায়গা হলো, বাংলাদেশ’।”
প্রতিবেদনে আরো বলা হয়, “ফিকি-র পূর্ব ভারতের এক উপদেষ্টা অবশ্য আরও বড় সম্ভাবনার কথা জানাচ্ছেন। তার মতে, দুই বাংলার সিনেমা এক হয়ে গেলে আঞ্চলিক ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বড় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলা ছবির ইন্ডাস্ট্রির। ‘বাংলাদেশের বাজার খুলে গেলে আমরা তামিল, তেলুগুর মতো বড় বাজার হয়ে যাব। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের কাছেও অনায়াসে পৌঁছে যাওয়া যাবে,’ জানাচ্ছে টলিউড।”
আনন্দবাজার জানাচ্ছে, বৃহস্পতিবার সারাদিন এই নিয়ে বাংলাদেশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রসেনজিৎ-রা। তা ছাড়া বাংলাদেশের বিভিন্ন শহর ছেয়ে যাচ্ছে টলিউডের বাংলা সিনেমার পাইরেটেড ডিভিডিতে। যা থেকে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে বিপুল। তাই নিয়েও আলোচনা হবে। ‘এই মুহূর্তে টলিউড ১০০ কোটির ইন্ডাস্ট্রি। বাংলাদেশে যদি আমাদের ছবি মুক্তি পায়, কম করেও ২০০-২৫০ কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে পারব আমরা। তা হলে ২০১৩-র টলিউডে সবচেয়ে বড় হিট হবে এটাই’ স্বপ্নটার খুব কাছাকাছি চলে এসেছেন প্রসেনজিৎ-রা। [সূত্র : নতুর বার্তা]
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×